দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক ওয়াংচুক, সুপ্রিম কোর্টে বিস্ফোরক লেহ প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টে সোনম ওয়াংচুককে নিয়ে বিস্ফোরক লেহ প্রশাসন। ১৯৮০ সালের জাতীয় নিরাপত্তা আইনের অধীনে গ্রেফতার হওয়া পরিবেশ কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে নিয়ে সুপ্রিম কোর্টে লেহ’র জেলা ম্যাজিস্ট্রেট স্পষ্ট জানিয়েছেন, সোনম ওয়াংচুক এমন কার্যকলাপে যুক্ত ছিলেন যা দেশের নিরাপত্তা এবং জনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বিপজ্জনক। অর্থাৎ রাষ্ট্রের জন্য বিপজ্জনক বলে ওয়াংচুককে দাগিয়ে দেওয়া হল এবার।

মঙ্গলবার  সুপ্রিম কোর্টে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়া-এর ডিভিশন বেঞ্চে এই প্রসঙ্গে একটি হলফনামা জমা দেয় লেহ’র জেলা ম্যাজিস্ট্রেট। আসলে সোনমের স্ত্রী গীতাঞ্জলি আংমো একটি আবেদন জানিয়ে স্বামীর গ্রেফতারির বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তারই উত্তরে এই হলফনামা জমা দেওয়া হয়েছে লেহ প্রশাসনের পক্ষ থেকে।

হলফনামায় জেলাশাসক স্পষ্ট লিখেছেন, সোনম ওয়াংচুক এমন সব কার্যকলাপ করছিলেন যা “দেশের নিরাপত্তা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং সমাজের জন্য অপরিহার্য পরিষেবাগুলির পক্ষে হানিকারক”। ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো অভিযোগ করেছিলেন যে, সোনমকে গ্রেফতারির সঠিক কারণ দর্শাতে পারেনি লেহ প্রশাসন। গীতাঞ্জলির অভিযোগকে কার্যত নস্যাত করে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে লেহ প্রশাসন।

সেই সঙ্গে জেলা শাসক বেশ কয়েকটি বিষয় নিশ্চিত করেছেন। গত ২৬ সেপ্টেম্বর সোনম ওয়াংচুকের গ্রেফতারির সময় জাতীয় নিরাপত্তা আইন, ১৯৮০ (National Security Act, 1980) অনুযায়ী আটক করা হয়। এই বিষয়ে যাবতীয় তথ্য এবং রাজস্থানের সেন্ট্রাল জেলে ওয়াংচুককে স্থানান্তরিত করার কথাও পরিবারকে স্পষ্টভাবে জানানো হয়েছিল। গীতাঞ্জলি আংমোকে টেলিফোনে এই সকল তথ্য দেওয়া হয়। তিনি সবটা শোনেনও। এদিকে পরে কিছুই জানানো হয়নি বলে দাবি করেন গীতাঞ্জলি।

কেন গ্রেফতার হচ্ছেন, সেকথাও পরিবেশকর্মীকেও জানানো হয়েছিল। অর্থাৎ আইনি প্রক্রিয়ায় কোথাও কোনও ফাঁক রাখা হয়নি। গ্রেফতারির আদেশ অ্যাডভাইজরি বোর্ডের কাছেও পাঠানো হয়েছে। যদিও সোনম নিজে অ্যাডভাইজারি বোর্ডের কাছে কোনও আবেদন জানাননি। মঙ্গলবার নির্ধারিত হয়েছিল শুনানির তারিখ। কিন্তু ওয়াংচুকের হয়ে আদালতে উপস্থিত প্রবীন আইনজীবী কপিল সিব্বল অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় শুনানি সম্ভব হয়নি। এই মামলার পরবর্তী শুনানি হবে বুধবার।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪