বান্দিপোরায় সেনার গুলিতে খতম শীর্ষ লস্কর কমান্ডার, আহত ২ জওয়ান

শুক্রবার (২৫ এপ্রিল) কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের তীব্র গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে শীর্ষস্থানীয় লস্কর-ই-তৈবা কমান্ডার আলতাব লাল্লির।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিনি সুইৎজারল্যান্ড নামে খ্যাত পহেলগাঁও-তে সন্ত্রাসী হামলার পরেই কাশ্মীরের মাটিতে বিশাল সাফল্যের মুখ দেখল ভারতীয় নিরাপত্তা বাহিনী। শুক্রবার (২৫ এপ্রিল) কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের তীব্র গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে শীর্ষস্থানীয় লস্কর-ই-তৈবা কমান্ডার আলতাব লাল্লির। পাশাপাশি গুরুতর জখম হয়েছেন নিরাপত্তা বাহিনীর দুই সদস্য। তবে লস্কর-ই-তৈবা কমান্ডার আলতাব লাল্লিকে খতম করে বিশাল সাফল্যের মুখ দেখল নিরাপত্তা বাহিনী। কাশ্মীরের পহেলগাঁও হামলায় লস্কর-এর হাত রয়েছে বলে দাবি নিরাপত্তা এজেন্সিগুলির।

এরপর থেকেই জঙ্গি দমনে অভিযান শুরু করেন নিরাপত্তা বাহিনী। একাধিক জায়গায় শুরু হয় গুলির লড়াই। শুক্রবার (২৫ এপ্রিল) গোপন সূত্রে খবর পেয়ে বান্দিপোরার কুলনার বাজিপোরা এলাকায় তল্লাশি অভিযান শুরু চালায় নিরাপত্তা বাহিনীরা। কর্মকর্তাদের মতে, লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিত হামলা করার পরেই শুরু হয় গুলির লড়াই। অবশেষে গুলির লড়াইয়ে একজন জঙ্গীকে খতম করতে সক্ষম হন ভারতীয় নিরাপত্তা বাহিনী। যাঁকে বহুদিন ধরেই খুঁজছিল বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা। পাশাপাশি আহত হয়েছেন দুই সেনা জওয়ান।

পহেলগাঁওতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এই অভিযান শুরু হয়। যেখানে ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এবং এই হামলায় জড়িত রয়েছে লস্কর-ই-তৈবা সন্ত্রাসীরা। তাঁদেরকে খুঁজে বের করার জন্যেই বৃহত্তর নিরাপত্তা অভিযান শুরু করে ভারতীয় সেনা। ইতিমধ্যেই ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শ্রীনগরে পৌঁছেছেন, যেখানে তাঁকে বান্দিপোরায় চলমান অভিযান সম্পর্কে অবহিত করা হয়েছে। জানা গিয়েছে, ১৫তম কর্পস কমান্ডার তাঁকে নিরাপত্তা পরিস্থিতি, নিজস্ব ভূখণ্ডের অভ্যন্তরে সন্ত্রাসীদের বিরুদ্ধে গঠনের পদক্ষেপ এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রচেষ্টা সম্পর্কে অবহিত করবেন।

বৃহস্পতিবার, বান্দিপোরায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈযবার (এলইটি) সঙ্গে যুক্ত ওভারগ্রাউন্ড কর্মীদের (ওজিডব্লিউ) একটি মডিউল ভেঙে ফেলা হয়েছে। চারজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এবং সন্ত্রাসীদের অস্ত্র ও গোলাবারুদের একটি মজুদও জব্দ করেছে সেনাবাহিনীর দল। একটি বিবৃতিতে পুলিশ নিশ্চিত করেছিল যে, লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ওজিডব্লিউরা তাদের হ্যান্ডলারদের নির্দেশে নিরাপত্তা কর্মী এবং অ-স্থানীয়দের উপর হামলার ষড়যন্ত্র করছে। এরপরেই গোপন সংবাদের ভিত্তিতে, বান্দিপোরা পুলিশ জেলা জুড়ে বিশেষ চেকপয়েন্ট স্থাপন করে আজ সমন্বিত অভিযান শুরু করে সেনাবাহিনী।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার