প্রতারণা রুখতে ১০০’র বেশি দম্পতির গণবিবাহ নয়, সিদ্ধান্ত যোগী সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে গণবিবাহ কর্মসূচি নিয়ে উঠেছে প্রতারণার অভিযোগ। আর সেই অভিযোগ পেয়ে শেষ পর্যন্ত নড়েচড়ে বসল যোগী সরকার। উত্তরপ্রদেশের সমাজকল্যাণ মন্ত্রী অসীম অরুণ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর গণবিবাহ কর্মসূচির আওতায় আয়োজিত কোনও অনুষ্ঠানে ১০০-র বেশি বিয়ে দেওয়া যাবে না। অনুষ্ঠানের অব্যহিত পরেই নবদম্পতির ছবি-সহ শংসাপত্র ইস্যু করা হবে। সম্প্রতি বালিয়া জেলায় একটি গণবিবাহ অনুষ্ঠানে যাঁদের আগে থেকেই বিয়ে হয়ে গিয়েছে, তাঁদের ফের বিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। প্রতারণার অভিযোগে এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরপ্রদেশের সমাজকল্যাণ মন্ত্রী জানিয়েছেন, এখন থেকে সাধারণ গণবিবাহ কর্মসূচিতে ১০০টির বেশি বিয়ে করা যাবে না। যদি কোনও মন্ত্রী বা অন্য কোনও বিশেষ অতিথি এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতে আসেন এবং জেলাশাসক ব্যক্তিগতভাবে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন, তাহলে ১০০টির বেশি বিয়ে করার অনুমতি দেওয়া হবে। এছাড়া প্রতিটি বিয়ের রেজিস্ট্রেশন এখন অনুষ্ঠানস্থলেই করা হবে এবং  সঙ্গে সঙ্গে ম্যারেজ সার্টিফিকেটও ইস্যু করা হবে। বর-কনের ছবি তোলা হবে এবং সমস্ত আচার-অনুষ্ঠান ও আচার সম্পন্ন করে কম্পিউটারে রেকর্ড করা হবে। ‘মন্ত্রী আরও বলেন, “প্রত্যেক নববিবাহিত দম্পতির বিস্তারিত তথ্য ডিবিটি (ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার) এবং আধারের সঙ্গে লিঙ্ক করা হবে। জানা গিয়েছে, এই অনুষ্ঠান আয়োজনের জন্য দম্পতি পিছু ৬ হাজার টাকা খরচ হয় সরকারের ।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের