ভোটের আগে ঝাড়খণ্ডে বিজেপি-তে ভাঙন, পদ্ম শিবির ছেড়ে হেমন্তের হাত ধরলেন ৩ প্রাক্তন MLA

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল। বিজেপি ছাড়লেন তিনজন প্রাক্তন বিধায়ক। লুই মারান্ডি, কুনাল সারাঙ্গি এবং লক্ষ্মণ টুডু  যোগ দিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চাতে। বলা বাহুল্য, নির্বাচন ঘোষণার পরেই  তিনবারের বিজেপি বিধায়ক কেদার হাজরা এবং এজেএসইউ দলের নেতা উমাকান্ত রাজাক যোগ দিয়েছিলেন হেমন্তের দলে। আর তাদের  যোগদানের পরেই দল ছাড়লেন আরও তিনজন বিজেপি  বিধায়ক।

এই প্রসঙ্গে  বিজেপির প্রাক্তন মুখপাত্র এবং বাহারাগোড়ার প্রাক্তন বিধায়ক সারঙ্গি জানান , ‘ আমরা আজ থেকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাতে যোগদান করলাম।‘ তাদেরকে জেএমএম-তে স্বাগত জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন । জানা গিয়েছে, দল ছাড়া  প্রসঙ্গে লুই মারান্ডি এক চিঠিতে উল্লেখ করেছেন বর্তমানে বিজেপির মধ্যে অবহেলা এবং ক্রমবর্ধমান দলাদলির প্রসঙ্গ। অন্যদিকে, দলত্যাগ করার পরেই  দলীয় নেতৃত্বের ‘উদাসীন দৃষ্টিভঙ্গি’ নিয়েও হতাশা প্রকাশ করেছিলেন সারঙ্গী। একথায় বিজেপির নেতৃত্বের ওপর ক্ষুব্ধ হয়েই দল ছেড়েছেন হেভিওয়েট নেতারা।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রাক্তন বিজেপি বিধায়ক লুই মারান্ডি দুমকা থেকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ৫২৬২ ভোটে পরাজিত করেছিলেন। শুধু তাই নয় লক্ষ্মণ টুডু   ২০১৪ সালে ঘাটশিলা আসন থেকে জেএমএম-এর রামদাস সোরেনকে ৬৪০৩ আসনে পরাজিত করেছিলেন। এবার এইসকল বিজেপির নেতারাই যোগ করলেন হেমন্তের দলে।    এখান থেকেই স্পষ্ট যে, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের আগে  দলীয় নেতাদের পদত্যাগের জেরে  চাপের মুখে পড়ছে  পদ্ম শিবির।

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!