৫৮ আসনে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:দেশের ছয় রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ লোকসভা আসনে শনিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। মূলত বিজেপির শক্তঘাঁটি হিসাবে পরিচিত আসনগুলিতেই ষষ্ঠ দফায় ভোট নেওয়া শুরু হয়েছে। নিজেদের গড় ধরে রাখার মতো শক্ত ও কঠিন চ্যালেঞ্জের মুখে কেন্দ্রের শাসকদল। বিশেষ করে রাজধানী দিল্লি ও হরিয়ানায় গত নির্বাচনে ১৭টি আসনের সব কয়টিতে জিতেছিলেন পদ্ম প্রার্থীরা। এবার আপ ও কংগ্রেস জোট বাঁধায় বিজেপিকে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষরা। ষষ্ঠ দফায় ৫৮ আসনে প্রায় ১১ কোটি ভোটার রয়েছেন। প্রথম পাঁচ দফায় ভোদানের হার হতাশাব্যঞ্জক হওয়ায় ষষ্ঠ দফায় ভোটারদের ঘর থেকে বেরিয়ে বুথে যাওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট ষষ্ঠীর যাবতীয় খবর সবার আগে জানতে আমাদের সঙ্গে থাকুন

৫৮ আসনে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ

বিহার-৫২.২৪ শতাংশ

হরিয়ানা-৫৫.৯৩ শতাংশ

জম্মু কাশ্মীর-৫১.৩৫ শতাংশ

ঝাড়খণ্ড–৬১.৪১ শতাংশ

দিল্লি—-৫৩.৭৩ শতাংশ

ওড়িশা—৫৯.৬০ শতাংশ

উত্তরপ্রদেশ–৫২.০২ শতাংশ

পশ্চিমবঙ্গ–৭৭.৯৯ শতাংশ

 

দুপুর ৩টা পর্যন্ত দেশ জুড়ে ভোট পড়েছে ৪৯.২০ শতাংশ

বিহার-৪৫.২১ শতাংশ

হরিয়ানা-৪৬.২৬ শতাংশ

জম্মু কাশ্মীর-৪৪.৪১ শতাংশ

ঝাড়খণ্ড-৫৪.৩৪ শতাংশ

দিল্লি-৪৪.৫৮ শতাংশ

ওড়িশা- ৪৮.৪৪শতাংশ

উত্তরপ্রদেশ-৪৩.৯৫ শতাংশ

পশ্চিমবঙ্গ-৭০.১৯ শতাংশ

রাষ্ট্রপতি ভবনে ভোট দিলেন দ্রৌপদী মুর্মু

রাঁচিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। 

ভোট দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। একইসঙ্গে ভোট দিলেন তাঁর স্ত্রী অনুপমা চৌহান।

দেশ জুড়ে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২৫.৭৬ শতাংশ

বিহার-২৩.৬৭ শতাংশ

হরিয়ানা-২২.০৯ শতাংশ

জম্মু কাশ্মীর-২৩.১১ শতাংশ

ঝাড়খণ্ড-২৭.৮০ শতাংশ

দিল্লি-২১.৬৯ শতাংশ

ওড়িশা-২১.৩০ শতাংশ

উত্তরপ্রদেশ-২৭.০৬ শতাংশ

পশ্চিমবঙ্গ-৩৬.৮৮ শতাংশ

বাবাকে সঙ্গে নিয়ে দিল্লির একটি বুথে ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

বাবাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সুপ্রিম কোর্টে দায়ের হওয়া ইভিএম মেশিন সংক্রান্ত মামলার প্রেক্ষিতে মুখ্য নির্বাচন জানান, ইভিএম মেশিন নিয়ে দেশের মানুষকে ভুল বোঝানো হয়েছে। একদিন জবাব দেব।

অনন্তনাগ কেন্দ্রে ভোট দিলেন কাশ্মীরি পণ্ডিতরা। 

ভোট দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি। একইসঙ্গে ভোট দিলেন প্রিয়ঙ্কার স্বামী রবার্ট বঢ়রা। গণতন্ত্রকে শক্তিশালী করতে সকলকে ভোট দেওয়ার আর্জি জানালেন প্রিয়ঙ্কা গান্ধি। 

ভোট দিলেন বিশ্বকাপজয়ী ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। 

দিল্লিতে ভোট দিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

দেশ জুড়ে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১০.৮২ শতাংশ

বিহার-৯.৬৬ শতাংশ

হরিয়ানা-৮.৩১ শতাংশ

জম্মু কাশ্মীর-৮.৯৯ শতাংশ

ঝাড়খণ্ড-১১.৭৪ শতাংশ

দিল্লি-৮.৯৪ শতাংশ

ওড়িশা-৭.৪৫ শতাংশ

উত্তরপ্রদেশ-১২.৩৩ শতাংশ

পশ্চিমবঙ্গ-১৬.৫৪ শতাংশ

স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। 

দিল্লিতে মন্থর গতিতে ভোটদান প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করলেন আম আদমি পার্টি নেতা অতিশী।

রাঁচিতে ভোট দিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং।

দিল্লিতে ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ভোট চলাকালীন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে ধরনায় বসলেন পিডিপি প্রধান তথা অনন্তনাগ রাজৌরি লোকসভা আসনের প্রার্থী মেহবুবা মুফতি। 

 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক