প্রথম পাঁচ দফার কেন্দ্রওয়াড়ি ভোট পরিসংখ্যান প্রকাশ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঠ্যালার নাম বাবাজি। দেশ-বিদেশজুড়ে সমালোচনার মুখে চলতি লোকসভা নির্বাচনের কেন্দ্র ওয়াড়ি ভোট পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার কমিশনের তরফে প্রথম পাঁচ দফায় হওয়া ৪২৮ কেন্দ্রের ভোটের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। অর্থা‍ৎ কত শতাংশ ভোট পড়েছে এবং কত ভোটার ভোট দিয়েছেন সেই তথ্য প্রকাশ করা হয়েছে।

চলতি লোকসভা ভোটে প্রথম থেকেই পরিসংখ্যান প্রকাশ নিয়ে বিতর্কে জড়িয়েছে নির্বাচন কমিশন। গত ১৯ ও ২৬ এপ্রিল অষ্টাদশ লোকসভার প্রথম ও দ্বিতীয় দফার ভোট নেওয়া হয়েছিল। ৩০ এপ্রিল প্রথম দু’দফার  তার  ১১ দিন বাদে ভোটদানের চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করা হয় কমিশনের তরফে। আর তাতেই কার্যত বিতর্কের আগুনে ঘৃতাহুতি পড়ে। কেননা, প্রথম দুই দফার ভোট শেষে কমিশনের তরফে যে ভোটদানের হার জানানো হয়েছিল, তার চেয়ে চূড়ান্ত পরিসংখ্যানে এক কোটিরও বেশি ভোট পড়ার কথা জানানো হয়।

ভোটদানের চূড়ান্ত হার প্রকাশ করা হলেও কেন বুথভিত্তিক ভোটদানের হার প্রকাশ করা হল না সেই প্রশ্ন তোলে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এমনকি ভোট শেষ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে যাতে বুথ ভিত্তিক ভোট দানের হার প্রকাশ করা হয় তার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়। যদিও এ বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি হয়নি শীর্ষ আদালতের বিচারপতিরা। কিন্তু তাতে নির্বাচন কমিশনের উপরে আম আদমির সন্দেহ বিন্দুমাত্র দূর হয়নি। শেষ পর্যন্ত বিতর্কের অবসানে ভোট ষষ্ঠীর দিনেই প্রথম পাঁচ দফার নির্বাচনের কেন্দ্রওয়াড়ি ভোটদানের হার প্রকাশ করা হয়।   

 

কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া