শনিতে ৫৮ আসনে ভোট, ‘পরীক্ষায়’ বসছেন মানেকা-মেহবুবা-কানহাইয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই শনিবার অষ্টাদশ লোকসভার ষষ্ঠ দফার ভোট। ছয় রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ আসনে ভোট নেওয়া হবে। ভোট ষষ্ঠীতে ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন ৮৮৯ জন। ৫৮ লোকসভা আসনের পাশাপাশি ওড়িশা বিধানসভার ৪২ আসনেও ভোটগ্রহণ হবে। ষষ্ঠ দফার ভোটের সঙ্গে সঙ্গেই দেশের ২৮ রাজ্য ও সব কয়টি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।

শনিবার যে ৫৮ আসনে ভোট নেওয়া হবে তার মধ্যে সর্বাধিক আসন রয়েছে উত্তরপ্রদেশে। দেশের বৃহত্তম রাজ্যটির ১৪ আসনে ভোট নেওয়া হবে। এছাড়া হরিয়ানার ১০, বিহারের ৮, পশ্চিমবঙ্গের ৮, দিল্লির ৭, ওড়িশার ৬, ঝাড়খণ্ডের চারটি ও জম্মু-কাশ্মীরের রাজৌরি-অনন্তনাগ আসনে ভোট নেওয়া হবে। ষষ্ঠ দফায় যে ৫৮টি আসনে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে ৪০টিতে গতবার জিতেছিল বিজেপি। আর এনডিএ জিতেছিল ৪৫টি আসনে। বাকি ১৩টি আসনে জিতেছিল বিজেপি বিরোধী জয়লাভ করেছিল।

ষষ্ঠ দফার ভোটে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী, বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও জাতীয় রাজনীতির একাধিক হেভিওয়েট নেতা-নেত্রীর ভাগ্য ইভিএম বন্দি হবে।  হরিয়ানার কার্নাল আসন থেকে বিজেপির প্রতীকে লড়ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। জম্মু-কাশ্মীরের রাজৌরি-অনন্তনাগে ভাগ্যপরীক্ষায় নেমেছেন পিডিপি নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এছাড়া সুলতানপুর আসন থেকে বিজেপির টিকিটে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধি। হরিয়ানার রোহতক থেকে কংগ্রেসের হয়ে লড়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডার ছেলে দীপেন্দ্র হুডা। হরিয়ানা থেকে বিজেপির টিকিট লড়ছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী রাও ইন্দরজি‍ৎ সিংহ  ও কৃষ্ণন পাল গুর্জর। কুরুক্ষেত্র আসনে প্রার্থী হয়েছেন শিল্পপতি নবীন জিন্দল। উত্তর-পূর্ব দিল্লি আসনে ভোট ভাগ্য পরীক্ষায় নেমছেন জহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের