অশান্তির আশঙ্কায় ফলপ্রকাশের পরে  বিজয় মিছিলে নিষেধাজ্ঞা যোগী প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: রাত পোহালেই লোকসভা ভোটের ফল প্রকাশ। আর ফলপ্রকাশের পরে রাজনৈতিক অশান্তির আশঙ্কায় বিজয় মিছিলের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে যোগী আদিত্যনাথের প্রশাসন। এমনকি আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে প্রতিটি জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।

উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের ফলাফলের উপরে নজর গোটা দেশের। কেননা, রাজনীতিতে দীর্ঘদিন ধরেই একটি কথা প্রচলিত রয়েছে, উত্তরপ্রদেশ যার, দিল্লির কুর্সিও তার। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, উত্তরপ্রদেশে এবারের লোকসভা ভোটে অপ্রত্যাশিত ফলাফলের দেখা মিলতে পারে। যদিও অধিকাংশ সমীক্ষক সংস্থাই বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দিয়েছে, ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটের সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজ্যের সিংহভাগ আসনে জিততে চলেছে বিজেপি ও এনডিএ। যদিও ওই বুথফেরত সমীক্ষা মানতে রাজি হননি সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।

আগামিকাল মঙ্গলবার (৪ জুন) ভোটগণনা ঘিরে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে কোমর বেঁধে ঝাঁপিয়েছে যোগী প্রশাসন। সোমবার রাজ্যের মুখ্যসচিব (স্বরাষ্ট্র) দীপক কুমার ও রাজ্য পুলিশের ডিজি প্রশান্ত কুমার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যের ৭৫টি জেলার ৮১টি কেন্দ্রে ভোটগণনার কাজ চলবে। সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা। প্রতিটি গণনা কেন্দ্র ঘিরে গড়ে তোলা হচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। পুরো গণনা চলবে সিসিটিভির নজরদারিতে। গণনা কেন্দ্রের সামনে যাতে অহেতুক ভিড় না হয়, তার জন্য ১৪৪ ধারা জারি থাকছে। ভোটের ফল প্রকাশের পরে কোনও রাজনৈতিক দল কিংবা সংগঠন বিজয় মিছিল বের করতে পারবে না।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়