২৫ মে ষষ্ঠদফার ভোটে দিল্লিতে সরকারি ছুটির ঘোষণা, বন্ধ সমস্ত মদের দোকান ও বাজার

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন অর্থাৎ DMRC-এর দেওয়া অফিসিয়াল তথ্য অনুসারে, দিল্লিতে লোকসভা নির্বাচনের দিন ২৫ মে, সমস্ত লাইনে দিল্লি মেট্রো ট্রেন পরিষেবা শুরু হবে ভোর ৪ টা থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা দু’মাস ধরে চলছে লোকসভার নির্বাচন। ইতিমধ্যেই পঞ্চম দফার ভোট শেষ। আগামী ২৫ মে ষষ্ঠ দফার ভোট। এদিন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বাধিক সংখ্যক ভোটপর্ব রয়েছে।যার মধ্যে দিল্লির মোট সাতটি আসনে ভোট রয়েছে। আসনগুলির মধ্যে রয়েছে নতুন দিল্লি, চাঁদনি চক, পূর্ব দিল্লি, উত্তর পূর্ব দিল্লি, উত্তর পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি এবং দক্ষিণ দিল্লি। সুতরাং সেদিন ভোট আবহে গোটা দেশের চোখ থাকবে দিল্লির উপর। ষষ্ঠ দফার ভোটের জন্যে ইতিমধ্যেই নির্বাচন কমিশন ও দিল্লি প্রশাসন ভোটের প্রস্তুতি শেষ করেছেন। এদিন, গোটা দিল্লিতে সরকারি ছুটির ঘোষণা করেছে দিল্লি। যাতে সর্বাধিক সংখ্যক মানুষ ভোট দিতে এসে ভোটের শতাংশ বাড়াতে পারে।

এছাড়াও সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, লোকসভা নির্বাচনের দিন দিল্লিতে সমস্ত বাজার বন্ধ থাকবে। আর কর্মীরা বেতন-সহ ছুটি পাবেন। এ বিষয়ে ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই) ব্যবসায়ীসহ সব বাজার সংগঠনকে বাজার বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। CTI চেয়ারম্যান ব্রিজেশ গয়াল এবং সভাপতি সুভাষ খান্ডেলওয়ালের মতে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে ২৫ মে দিল্লির সমস্ত বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পাঞ্চলেও ছুটি থাকবে। একইসঙ্গে, লোকসভা নির্বাচনের দু’দিন আগে থেকেই বন্ধ থাকবে দিল্লিতে সমস্ত মদের দোকান। আজ অর্থাৎ ২৩ মে সন্ধ্যা ৬ টা থেকে ২৫ মে ভোট শেষ হওয়া পর্যন্ত গাজিয়াবাদ সীমান্ত থেকে ১০০ মিটার দূরত্ব পর্যন্ত সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। এছাড়া ২৩ এবং ২৪ মে দিল্লিতে প্রবেশকারী যানবাহনগুলির উপর কঠোরতা থাকবে।

২৫ মে, জাতীয় রাজধানী দিল্লির সমস্ত আসনের ভোটের দিন, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) ট্রেনের সময় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন অর্থাৎ DMRC-এর দেওয়া অফিসিয়াল তথ্য অনুসারে, দিল্লিতে লোকসভা নির্বাচনের দিন ২৫ মে, সমস্ত লাইনে দিল্লি মেট্রো ট্রেন পরিষেবা শুরু হবে ভোর ৪ টা থেকে। সমস্ত লাইনে মেট্রোট্রেন সকাল ৬ টা পর্যন্ত ৩০ মিনিটের ব্যবধানে চলবে। সকাল ৬টার পর থেকে সারাদিন স্বাভাবিক মেট্রো ট্রেন চলাচল করবে। এছাড়া ভোর ৪টা থেকে ডিটিসি বাস চলাচল শুরু হবে। আজ (বুধবার), ২৩ মে। সব রাজনৈতিক দল তাদের পূর্ণ শক্তি নির্বাচনী প্রচারে নেমেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ সমস্ত বিজেপি নেতারা নির্বাচনী সমাবেশে ভাষণ দিয়েছেন এবং রোড শোও পরিচালনা করেছেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল INDI জোটের প্রার্থীদের দায়িত্ব নিয়েছেন। ২৫ মে ভোট দেওয়ার জন্য সকলের কাছে আবেদন করেছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়