‘গণতন্ত্রের জয় হয়েছে’, ফল নিয়ে প্রতিক্রিয়া খাড়গের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের ফলাফলে গণতন্ত্রের জয় হয়েছে বলে দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার বিকেলে এআইসিসি দফতরে আয়োজিত সাংবাদিক সম্মলনে তিনি বলেন, ‘এই নির্বাচনে বিজেপির নৈতিক হার হয়েছে। মোদি সরকারের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। সংবিধান বাঁচাতে দেশের কোটি-কোটি মানুষ এগিয়ে এসেছেন। তাঁদের সবাইকে কুর্নিশ জানাচ্ছি।’

বিজেপি দালাল হিসাবে পরিচিত বৈদ্যুতিন সংবাদমাধ্যমগুলির বুথফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করে দিয়েছে লোকসভা ভোটের ফল। ২০১৪ সালের পরে এবার একক সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে পারেনি বিজেপি। গোটা দেশেই ফিকে মোদি ম্যাজিক। এমনকি বারাণসী আসনে জিতে হ্যাটট্রিক করলেও গতবারের চেয়ে প্রধানমন্ত্রীর জয়ের ব্যবধান দুই তৃতীয়াংশ কমেছে। এদিন সকালে ভোটগণনা শুরু হওয়ার পরেই বিজেপির ধরাশায়ী হওয়ার পরে নৈতিকভাবে উজ্জীবিত হয়ে পড়েন কংগ্রেস শীর্ষ নেতারা। দুপুরেই দলের সদর কার্যালয়ে জড়ো হতে থাকেন মল্লিকার্জুন খাড়গে-রাহুল গান্ধিরা।

বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি বলেন, ‘এই ফলাফল নরেন্দ্র মোদির নৈতিক হার। আমরা অনেক প্রতিকুলতার মধ্য দিয়ে এবারের ভোটে লড়েছি। আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। নেতাদের ইডি-সিবিআই দিয়ে গ্রেফতার করিয়ে জেলে পুরে রাখা হয়েছে। মোদি গোটা প্রচার পর্বে ধর্মের বিষ ঢেলে দিয়েছিলেন। মিথ্যা প্রচার চালিয়েছিলেন। আমরা সেখানে ইতিবাচক প্রচার চলেছি। মূল্যবৃদ্ধি, বেকারত্বের উপরে জোর দিয়েছিলাম।’ গত দুই নির্বাচনের চেয়ে চলতি ভোটে দলের ফলাফল দুর্দান্ত হওয়ার জন্য রাহুল গান্ধিকে কৃতিত্ব দিয়েছেন কংগ্রেস সভাপতি। তাঁর কথায়, ‘রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ও ‘ন্যায় যাত্রা’র সুফল পেয়েছে দল। কংগ্রেসের নিচুতলার কর্মীরা মানসিকভাবে উজ্জীবিত হয়েছেন।’

বিদেশের উপহার কি আর পৌঁছাবে? থাই এয়ারওয়েজের খামখেয়ালিপনায় চরম দুর্ভোগে যাত্রীরা

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ব্রাজিল

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

FIFA WORLD CUP 2026: তুরস্ককে ১-০ গোলে হারাল প্যারাগুয়ে

ট্রাম্পের ইউ-টার্ন? জি৭-এ সম্মেলনে ‘আমিই বস’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

আসছে Oppo Reno 16C! লঞ্চের আগেই প্রকাশ্যে স্পেসিফিকেশন

শুরু সেল, শক্তিশালী প্রসেসরে নজর কাড়ছে নতুন স্মার্টফোন Redmi Turbo 5

লন্ডনের কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত অন্তত ৮৯