বিজেপির ভরাডুবিতে এশিয়ার শীর্ষ ধনীর সিংহাসন হাতছাড়া আদানির

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লোকসভা ভোটের ফলাফল শুধু নরেন্দ্র মোদি-অমিত শাহদের রাতের ঘুম ‘হারাম’ করেনি, শিল্পপতি গৌতম আদানির রক্তচাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার লোকসভা ভোটের ফলাফলে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শুয়ে পড়েছিল শেয়ারবাজার। মোদি ম্যাজিক উধাও হতেই সাড়ে চার হাজারের বেশি সূচক খুঁইয়েছিল সেনসেক্স। সবথেকে বড় ক্ষতির মুখে পড়েছিলন ‘মোদি-বান্ধব’ শিল্পপতি গৌতম আদানির মালিকাধীন একাধিক সংস্থা। কয়েক লক্ষ কোটি টাকার মূলধন গায়েব হয়ে গিয়েছিল। আর এক ধাক্কায় কয়েক লক্ষ কোটি টাকা খোয়ানোয় এশিয়ার শীর্ষ ধনীর সিংহাসন ফের হাতছাড়া হল আদানির।

‘ব্লুমবার্গ বিলিওনিয়র ইনডেক্স’ অনুযায়ী, হিন্ডেনবার্গ রিপোর্টের ধাক্কায় এশিয়ার শীর্ষ ধনীর সিংহাসন হাতছাড়া হয়েছিল আদানির। লোকসভা ভোটের মধ্যেই আদানি এন্টারপ্রাইজেস, আদানি বন্দরের শেয়ারদর ঊর্ধ্বমুখী হওয়ায় দীর্ঘ ১৬ মাস বাদে মুকেশ আম্বানিকে সরিয়ে এশিয়ার সেরা ধনীর সিংহাসনে আসীন হয়েছিলেন গৌতম আদানি। কিন্তু সেই সিংহাসনে বসার সুখ বেশিদিন কপালে সইল না। মঙ্গলবার শেয়ারবাজারে আদানি গোষ্ঠীর মালিকানাধীন বিভিন্ন সংস্থা ভূমিশয্যা নেওয়ায় ২ লক্ষ ৮ হাজার কোটি টাকা খুঁইয়েছেন ‘মোদি ঘনিষ্ঠ’ শিল্পপতি। ফলে তাঁর সম্পত্তি কমে দাঁড়িয়েছে ৯৭.৫ আরব ডলারে।

শুধু যে এশিয়ার সেরা ধনীর সিংহাসন হাতছাড়া হয়েছে গৌতম আদানির তাই নয়, বিশ্বের সেরা ধনীর তালিকায় এক ধাক্কায় চার ধাপ নিচে নেমে গিয়েছেন তিনি। সোমবার পর্যন্ত বিশ্বের সেরা ধনকুবেরের তালিকায় ১১ নম্বরে ছিলেন আদানি। মঙ্গলবার চার দাপ নিচে নেমে ১৫তম স্তানে দাঁড়িয়েছেন। অন্যদিকে ‘মোদি ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত আর এক শিল্পপতি মুকেশ আম্বানি ফের এশিয়ার সেরা ধনীর সিংহাসন ফিরে পেয়েছেন। সেই সঙ্গে বিশ্বের সেরা ধনকুবেরদের তালিকায় আদানিকে হঠিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের