প্রথম চার দফায় ভোট পড়েছে গড়ে ৬৬.৯৫ শতাংশ, নয়া তথ্য কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম চার দফায় কত শতাংশ ভোট পড়েছে, তা নিয়ে নয়া পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম চার দফায় গড়ে ৬৬.৯৫ শতাংশ ভোট পড়েছে। ৪৫. ১ কোটি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আগামী পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম  তথা শেষ দফার ভোটে যাতে ভোটদানের হার বাড়ে তা নিয়ে বাড়তি উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে কমিশন।

দেশজুড়ে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। গত ১৯ এপ্রিল প্রথম এবং ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়েছিল। ভোটের পরে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, প্রথম এবং দ্বিতীয় দফায় সারা দেশে ৬০ ও ৬০.৯৬ শতাংশ ভোট পড়েছে। কিন্তু চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়নি। প্রথম দফার ভোটের ১১ দিন বাদে গত ৩০ এপ্রিল প্রথম দুই দফার ভোটের হারের চূড়ান্ত হিসাব প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই দিন কমিশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, প্রথম দফায় দেশে ৬৬.১৪ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৬৬.৭১ শতাংশ ভোট পড়েছে। অর্থাৎ, আগে যা জানা গিয়েছিল, তার চেয়ে এক ধাক্কায় প্রায় ছয় শতাংশ বেড়ে গিয়েছে ভোট।

গত ৭ মে দেশজুড়ে তৃতীয় দফায় ৯৩ আসনে ভোট নেওয়া হয়। ভোটের দিন রাতে কমিশনের তরফে জানানো হয়, ৯৩টি লোকসভা কেন্দ্রে গড়ে ৬৪.৪০ শতাংশ ভোট পড়েছে। এর পরে চার দিন কেটে যাওয়ার পরে কমিশনের তরফে জানানো হয়, তৃতীয় দফায় ভোট পড়েছে ৬৫.৬৮ শতাংশ। গত ১৩ মে চতুর্থ দফায় ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬ আসনে ভোট নেওয়া হয়েছিল। ভোটগ্রহণ শেষে কমিশনের তরফে জানানো হয়, ভোট চতুর্থীতে ৬৭.২৫ শতাংশ ভোট পড়েছে। যদিও প্রথম চার দফাতেই ভোটদানের হার ২০১৯ সালের লোকসভা ভোটের তুলনায় কম।

 

 

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

আপনার টুথপেস্ট নিরামিষ না আমিষ? একাধিক পণ্যের প্যাকেটে প্রতীক ব্যবহারের নির্দেশ কেন্দ্রের

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

১২৫ বছর বয়সে ‘সবচেয়ে প্রবীণ’ ভোটার পেলেন SIR-এর নোটিস

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাতের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী