আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সরে দাঁড়াতে চাপ বিজেপির, বিস্ফোরক অভিযোগ ইন্দোরের নির্দল প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: দিন কয়েক আগেই মামলা থেকে বাঁচতে ভোটের আসর থেকে সরে দাঁড়িয়েছিলেন ইন্দোরের কংগ্রেস প্রার্থী অক্ষয়কান্তি বাম। শুধু তাই নয়, রাতারাতি বিজেপিতেও সামিল হয়েছিলেন। ওই ঘটনা নিয়ে বিতর্কের রেশ কাটার আগে বিজেপির বিরুদ্ধে সোমবার বিস্ফোরক অভিযোগ তুলেছেন ইন্দোরের নির্দল প্রার্থী অভয় জৈন। যিনি নিজেই একসময়ে আরএসএসের প্রচারক ছিলেন। তাঁর অভিযোগ, কৈলাস বিজয়বর্গীয়-সহ চার বিজেপি নেতা গত ২৭ এপ্রিল রাতে তাঁর বাড়িতে গিয়ে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। যদিও প্রাক্তন সঙ্ঘী প্রচারকের অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি নেতৃত্ব।

গত বছর বিধানসভা ভোটে ইন্দোর-১ আসন থেকে বিজেপির দাপুটে নেতা কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন অভয় জৈন। যদিও হার মানতে হয়েছিল তাঁকে। বিজেপি নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে অভয়-সহ আরও একাধিক প্রচারক আরএসএসের সঙ্গে সম্পর্কছেদ করে জনহিত পার্টি নামে নয়া রাজনৈতিক দল গঠন করেছেন। নির্বাচন কমিশনের কাছ থেকে আঞ্চলিক দলের স্বীকৃতি পাওয়ার চেষ্টা চালাচ্ছেন।

সোমবার ইন্দোর প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে অভয় জৈন অভিযোগ করেছেন, ‘গত ২৭ এপ্রিল রাতে আচমকাই তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়-সহ চার বিজেপি নেতা। বাকি তিনজন হলেন স্থানীয় বিধায়ক রমেশ মেন্ডোলা, বিজেপির শহর সভাপতি গৌরব রনদিভে এবং নানুরাম কুমাওয়াত। ভোটের ময়দান থেকে তাঁকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন।’ প্রাক্তন সঙ্ঘ প্রচারক জানান, তিনি বিজেপি নেতাদের ওই অনুরোধ প্রত্যাখান করেছেন। ইন্দোরকে মাদক মাফিয়া ও বাহুবলীদের কব্জামুক্ত করার লক্ষ্য নিয়েই তিনি ভোটে লড়ছেন বলে এদিন দাবি করেন অভয় জৈন।

Published by:

Share Link:

More Releted News:

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ