নারকীয়, করমণ্ডলে আর্তনাদের মাঝেই দেদার লুঠ

আহত এবং নিহতদের গলা থেকে টান মেরে ছিঁড়ে নিল হার।

Share:

নিসর্গ নির্যাস: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। এখনও করমণ্ডল (Coromandel Express) থেকে চলছে উদ্ধারকাজ। বাড়ছে লাশের স্তূপ। গত শুক্রবারে মর্মান্তিক দুর্ঘটনার পরে এখনও থামেনি কান্নার রোল- আর্তনাদ। আহতদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েছিলেন স্থানীয়রা। তার মাঝেই চলল দেদার লুঠ। ‘মৃত্যু উপত্যকা’র অসহায় যাত্রীরা একই সঙ্গে দেখলেন ঈশ্বর এবং দানবদের।  

অন্ধকারে উদ্ধারকাজ হচ্ছিল অত্যন্ত সাবধানতার সঙ্গে ধীরে ধীরে। গ্যাসকাটার দিয়ে বের করে আনা হচ্ছিল আটকে থাকা যাত্রীদের। রেল আধিকারিক-মেডিক্যাল টিম- বিপর্যয় মোকাবিলা বাহিনী-পুলিশ এবং দমকল আসার আগে ঝাঁপিয়ে পড়েছিলেন স্থানীয়রাই। চাপা পড়া- আটকে থাকা যাত্রীদের বের করে নিয়ে আসছিলেন। বাড়িয়ে দিচ্ছিলেন জল। তাঁদের উদ্যোগেই শুরু হয় জখমদের স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে নিয়ে যাওয়া। কিন্তু ‘মানবিক’ মুখের মাঝেই ঢুকে গেল স্বার্থান্বেষী ‘বেনোজল’। আহত এবং নিহতদের গলা থেকে টান মেরে ছিঁড়ে নিল হার। উপড়ে নিল কানের দুল। হ্যাঁচকা মেরে খোলা হলো চুড়ি। মৃতের স্তূপ আর আহতদের গোঙানির মাঝেই চলল ব্যাগ-টাকা হাতিয়ে নেওয়া। ছিনিয়ে নেওয়া হলো মোবাইলও। ‘খাজানা’ পেয়ে উল্লাসে মেতে উঠছে একদল মানুষ।    

এই বীভৎস পরিস্থিতিতে কারা চালাল তাণ্ডব? বোঝা সম্ভব নয়। অন্ধকারে শুধু দেখা গিয়েছে কিছু অবয়ব- ‘ঠিক মানুষের মতো’। গতকাল ‘ছায়া মানব’দের সেই ভিড়েই মিশে ছিল ত্রাতা এবং দস্যু। কোনটা কে-তা চিহ্নিত করা যায় না। অসহায়দের চোখে সকলেই আবছা।

গতকাল যশবন্তপুর এক্সপ্রেসের যাত্রী ছিলেন উপমা দাস। দেখেছিলেন, ছিনিয়ে নেওয়া হচ্ছে হার। শিউরে উঠেছিলেন। এখনও আতঙ্কিত তিনি। ‘ঘোর’ লাগা অবস্থাতেই গন্তব্যে ফিরতে ফিরতে তিনি বললেন, ‘মনে হয় স্থানীয়রাই’। জানা গিয়েছে, ভোর হতেই সেই ‘দস্যু’রা বেমালুম ভ্যানিস।   যাত্রীদের প্রশ্ন, ‘এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার/ ও কি সূর্য না কি স্বপনের চিতা/ ও কি পাখির কুজন নাকি হাহাকার’

বাংলায় বর্ষার এন্ট্রি, ছাতা রেডি রাখুন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি

হাড়হিম ঘটনা হাওড়ায়! সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …