আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হয়ে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা যুবকের, তার পর যা ঘটল শুনলে….

নিজস্ব প্রতিনিধিঃ অনলাইন গেমিংয়ে টাকা খুইয়ে ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা করল যুবক। সেইসঙ্গে যাতে না সে ধরা পড়ে তাই ব্যাঙ্ক কর্মীদের চোখে দিয়ে দিলেন লঙ্কার গুঁড়ো।  তবে শেষ পর্যন্ত লাভের লাভ হয়নি । উল্টে এই ঘটনার জেরে ২৪ ঘণ্টার মধ্যে  ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ।

পুলিশ জানিয়েছে, এই ঘটনাটি পিপলানি এলাকার ধনলক্ষ্মী ব্যাঙ্কের। শুক্রবার বিকেলে, একজন যুবক একটি মুখোশ পরে ব্যাঙ্কে ঢুকেছিল নতুন অ্যাকাউন্ট খোলার নামে । এরপরেই সে ব্যাঙ্কের কর্মীদের চোখে লঙ্কা স্প্রে করে ডাকাতির চেষ্টা করে। স্প্রে ছিটিয়ে ওই যুবক প্রথম  ক্যাশ কাউন্টারের দিকে যান। কিন্তু শেষে  ব্যাঙ্ক কর্মীরা তাকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়।

 এই ঘটনার পরেই ব্যাঙ্ক  ম্যানেজার সঙ্গে সঙ্গে পিপলানি থানায় বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেয়। প্রথমেই তারা  সিসিটিভি ফুটেজের মাধ্যমে যুবকের গতিবিধি দেখেন। এরপরেই পুলিশের  হাতে গ্রেফতার হন অভিযুক্ত। শুরু হয় জিজ্ঞাসাবাদ। আর তখনই সে জানায়,’ আমি  অনলাইন গেমিংয়ে আসক্ত।  এতে  প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।  সেইজন্যই ব্যাঙ্কের ডাকাতির চেষ্টা করেছি ।’  অভিযুক্তের কাছ থেকে তার বাইক  জব্দ করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Published by:

Share Link:

More Releted News:

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

‘মেট্রো থেকে সুইমিং পুল সব বানিয়ে দেব’, ছাত্রনেতার প্রতিশ্রুতি ভাইরাল নেটদুনিয়ায়

মেট্রোয় সিট নিয়ে বচসা, চটে গিয়ে বাবার বয়সী যাত্রীকে কষিয়ে চড় মারলেন তরুণী

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

বোরকা পরিহিত মহিলাকে প্রকাশ্যে যৌন হেনস্থার চেষ্টা মৌলভীর, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ