লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিকার সঙ্গে গোপনে দেখা করতে গিয়েছিলেন যুবক। কিন্তু সেই সাক্ষাৎ যে শেষ পর্যন্ত বিয়ের আসরে গিয়ে গড়াবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি তিনি। প্রেমিকার বাড়িতে তাঁকে দেখতে পেয়েই সন্দেহ হয় স্থানীয়দের। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে খবর, জড়ো হন গ্রামবাসীরা। এরপর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, দুই পরিবারের সম্মতিতে মন্দিরেই বসে বিয়ের আসর।  

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের বেতিয়া জেলার ভীতিহরওয়াতে। জানা গিয়েছে, শ্রীরামপুরের বাসিন্দা বিজয় ফৌজদার তাঁর প্রেমিকা সুমন কুমারীর সঙ্গে দেখা করতে লুকিয়ে ভীতিহরওয়ায় গিয়েছিলেন। কোনও কারণে এই খবর জানাজানি যায়। গ্রামবাসীরা ওই যুবককে আটক করে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় ভীতিহরওয়া পঞ্চায়েতের অফিসার নন্দকিশোর চৌরাসিয়া ঘটনাস্থলে পৌঁছন। দুই পক্ষের সঙ্গে কথা বলার পর জানা যায়, ওই যুবক ও যুবতী নিজেদের ইচ্ছাতেই বিয়ে করতে চান বলে জানিয়েছেন। এরপর দুই পরিবারের সম্মতিতে ভীতিহরওয়া মন্দিরে তাঁদের বিয়ে দেওয়া হয়। 

আরও পড়ুন: অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে 

বিয়ের পর পুরো ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে বিয়ে এই বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিহার বা অন্য কোনো রাজ্য থেকে সামনে আসা এটিই প্রথম এমন ঘটনা নয়। এর আগে বিহারে গ্রামবাসীরা এক যুবক ও যুবতীকে আটক করেছিল, যাদের পরে বিয়ে দেওয়া হয়।  

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তপ্ত হরমুজে! বাণিজ্যিক জাহাজের ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে