অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

Share:

নিজস্ব প্রতিনিধি:  পশ্চিমবঙ্গে মাদ্রাসাগুলির অনুমোদন, পরিকাঠামো এবং পরিচালন ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্যজুড়ে শুরু হয়েছিল সমীক্ষা। সেই যাচাই পর্বের পরই একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। প্রথম দফায় ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিস জারি করা হয়েছে বলে খবর। এর পাশাপাশি আরও প্রায় ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছ। জানা গিয়েছে, রাজ্যের প্রায় ২ হাজার ৩৯৬ টি মাদ্রাসায় সরকারি অনুমোদনই নেই। 

রাজ্য সরকারের ‘সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর’ গত ২২ জুলাই কলকাতা-সহ রাজ্যের সমস্ত জেলায় মাদ্রাসাগুলিতে সমীক্ষা চালায়। খতিয়ে দেখা হয় প্রতিষ্ঠানের সরকারি অনুমোদন রয়েছে কি না, পরিকাঠামো কেমন, কী ধরনের পাঠক্রম চালু রয়েছে এবং কতজন পড়ুয়া সেখানে পড়াশোনা করছে সহ একাধিক বিষয়।সমীক্ষা শেষে দফতরের হাতে উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য। জানা যায়, রাজ্যে প্রায় ২,৩৯৬টি মাদ্রাসার সরকারি অনুমোদন নেই। এই প্রতিষ্ঠানগুলির মধ্যে অধিকাংশই ‘খারিজি মাদ্রাসা’ বলে জানা গিয়েছে। নথিপত্র এবং অন্যান্য তথ্য যাচাইয়ের পর প্রথম পর্যায়ে ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কাছে বন্ধের নোটিসের কপি পাঠানো হয়েছে বলে খবর। অন্যদিকে, প্রায় ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো এবং অন্যান্য বিষয়ে অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তাদের বিরুদ্ধেও পরবর্তী পদক্ষেপ করা হতে পারে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘মাদ্রাসা নিয়ে অনেক বিতর্ক। এর আগে অনেক উগ্রপন্থী ধরা পড়েছে যাঁরা মাদ্রাসার শিক্ষক ছিলেন। মাদ্রাসায় থেকে এখানে অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি (দেশবিরোধী কার্যকলাপ) চালাত। বহুবার মাদ্রাসার ওপরে অভিযোগ এসেছে। তার তদন্ত চলছে। যারা সরকারের অনুমতি নিয়ে চালাচ্ছেন, সেই মাদ্রাসা চলবেই। যেখানে সেখানে মাদ্রাসা খুলে এখানে উৎপাত করার অনুমতি দেবে না সরকার। সেই কাজ শুরু হয়েছে।’ 

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

গণেশ চতুর্থীতে সারপ্রাইজ, মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান, অরিজিৎ-শ্রেয়ার কণ্ঠে ভক্তির সুর

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

মৃতপ্রায় জলঙ্গীর প্রাণ ফেরাতে সাইকেলে চেপে কৃষ্ণনগর থেকে দিল্লির পথে দুই প্রবীণ

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই পুলিশকে লক্ষ্য করে বোমা, মুর্শিদাবাদে জখম ASI

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী