গ্যাস সঙ্কটে রাস্তার খাবারের দামে বড় ধাক্কা, ১০ টাকার চা একলাফে ২০ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রান্নার গ্যাসের সঙ্কট ও বাড়তি খরচের প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে সাধারণ মানুষের দৈনন্দিন খাবারের উপর। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পরেই শুরু হয়েছে রান্নার গ্যাসের সঙ্কট। এক ধাক্কায় গৃহস্থের বাড়ির রান্নার গ্যাসের সিলিন্ডার ৬০ টাকা বেড়ে গিয়েছে। বাণিজ্যিক বা কমার্শিয়াল গ্যাসের জোগানে টান পড়েছে। বাড়তি দাম দিয়ে কালোবাজার থেকে কিনতে হচ্ছে গ্যাস। তার ফলে ছোটখাটো খাবারের দোকান থেকে শুরু করে স্ট্রিট ফুডের স্টল—সব জায়গাতেই দাম বেড়ে যাচ্ছে। আগে যেখানে ১০ টাকায় এক কাপ চা পাওয়া যেত, এখন অনেক জায়গায় সেই চায়ের দাম বেড়ে হয়েছে ২০ টাকা।

দোকানদারদের মতে, রান্নার জন্য ব্যবহৃত Liquefied Petroleum Gas বা এলপিজির দাম বৃদ্ধি এবং সরবরাহের সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। গ্যাসের খরচ বেড়ে যাওয়ায় খাবার তৈরি করতেই বেশি টাকা খরচ হচ্ছে। ফলে বাধ্য হয়ে খাবারের দাম বাড়াতে হচ্ছে। জনপ্রিয় স্ট্রিট ফুডগুলির দাম এক ধাক্কায় বেড়ে গিয়েছে। বিশেষ করে গোলগাপ্পা বা ফুচকা, মটর পনির, চাউমিন, এমনকি সাধারণ ভেজ খাবারের দামও অনেক জায়গায় বাড়তে শুরু করেছে। বেশ কয়েকজন দোকানদার জানিয়েছেন, আগের তুলনায় গ্যাসের খরচ অনেক বেশি হয়ে গিয়েছে। তাই পুরনো দামে খাবার বিক্রি করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না।

এই পরিস্থিতিতে সাধারণ ক্রেতারাও সমস্যায় পড়েছেন। প্রতিদিনের ছোটখাটো খাবারের খরচও এখন আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি গ্যাসের দাম ও সরবরাহের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হয়, তাহলে আগামী দিনে খাবারের দাম আরও বাড়তে পারে। ফলে এলপিজি সংকট যে শুধু রান্নাঘরেই নয়, রাস্তার খাবারের বাজারেও বড় প্রভাব ফেলছে—তা এখন স্পষ্ট।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর