Loading live market data...
Loading active stocks...
Connecting...

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সেনার উত্তরাঞ্চলীয় প্রধান পদে বসানো হল জঙ্গিদের ‘যম’-কে

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: পহেলগাঁওকাণ্ডের জেরে দিল্লির সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে। দুই দেশের মধ্যে উত্তেজনার আবহেই সোমবার (২৮ এপ্রিল) রাতে আচমকাই সেনার উত্তরাঞ্চলীয় প্রধান পদে বসানো হল লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মাকে। উত্তরাঞ্চলীয় প্রধান হিসাবে জম্মু এবং লাদাখ অঞ্চলে মোতায়েন ভারতীয় সেনার নেতৃত্ব দেবেন তিন দশকের বেশি অভিজ্ঞতা সম্পন্ন  জঙ্গিদের ‘যম’ হিসাবে পরিচিত দুঁদে আধিকারিক । আগামী ৩০ এপ্রিল অবসর নিচ্ছেন উত্তরাঞ্চলীয় প্রধান এমভি সুচিন্দ্র কুমার। তাঁরই স্থলাভিষিক্ত হচ্ছেন প্রতীক শর্মা। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মাঝেই লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মাকে সেনার উত্তরাঞ্চলীয় প্রধান পদে নিয়োগ যথেষ্টই ইঙ্গিতবহ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

পহেলগাঁও হামলার পরে শ্রীনগর সফরে গিয়েছিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তাঁর সঙ্গে ছিলেন সেনাবাহিনীর উপ প্রধান (রণকৌশল) প্রতীক শর্মা। তার পর থেকেই জল্পনা চলছিল, উত্তর সীমান্তে পাকিস্তান ও চিনকে যথাযোগ্য জবাব দেওয়ার গুরুদায়িত্ব অভিজ্ঞ আধিকারিকের উপরেই বর্তাবে। সেই জল্পনা সত্যি হল। সোমবার রাতেই ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় প্রধানের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে প্রতীক শর্মার কঁধে। ভারতীয় সেনার সেকেন্ড মাদ্রাজ রেজিমেন্টে কমিশনড অফিসার হিসাবে কর্মজীবন শুরু করা  লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা তিন দশকের বেশি সময় ধরে একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মধ্যে যেমন শ্রীলঙ্কায় ‘অপারেশন পবন’-এর নেতৃত্বে ছিলেন, তেমনই সিয়াচিনে ‘অপারেশন মেঘদূত’-এর ক্ষেত্রেও বিশেষ দক্ষতার পরিচয় রেখেছিলেন।

এছাড়া ২০০১ সালে সংসদ হামলার পরে সীমান্তে জঙ্গি দমনের জন্য শুরু হওয়া ‘অপারেশন পরাক্রম’ পরিচালনা করেছিলেন। জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনার জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন রক্ষক’ পরিচালনার দায়িত্বও সামলেছিলেন। ওই অভিযানে কার্যত পাক সেনাদের কোমর ভেঙে দেওয়া হয়েছিল। পাক মদতপুষ্ঠ জঙ্গিদের কাছে ‘জীবন্ত যম’ হিসাবেই পরিচিত লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা। সূত্রের খবর, পহেলগাঁওয়ের বদলা নিতে সরকার যে প্রত্যাঘাতের পরিকল্পনা করেছে, তাতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে সেনার উত্তরাঞ্চলীয় শাখার। তাই সেনার নিচুতলার আধিকারিক ও কর্মীদের মনোবল বাড়াতেই প্রতীক শর্মার মতো সাহসী ও জাঁদরেল আধিকারিককে নর্দান কম্যান্ডের কম্যান্ডার ইন চিফ পদে নিয়োগ করা হয়েছে।

২১ বছরে অবসর নেবেন বৈভব? চমকে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করলেন প্রবীণ ইংরেজ ক্রিকেটার

‘ব্যারাকপুরে সিনেমায় ঢোকানোর ব্যবসা খুলে বসেছিল’, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চন্দ্রনাথের ময়নাতদন্ত সম্পন্ন, শেষশ্রদ্ধা জানাতে হাজির বিজেপি নেতৃত্ব

বিজয়ের সরকার গঠনের দাবি বারবার প্রত্যাখ্যান, রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ কমল-প্রকাশ

নকল নম্বর প্লেট ! চন্দ্রনাথ খুনে ব্যবহৃত বাইক উদ্ধার করল পুলিশ

চন্দ্রনাথ খুনের ঘটনায় মোবাইল সূত্র খতিয়ে দেখছে পুলিশ, মিলল সেই মোটরবাইক

অশ্লীল নাচের স্টেপ, ‘সারকে চুনার..’ বিতর্কে NCW-এর কাছে ক্ষমা চাইলেন নোরা

এবার ইজরায়েলি AI সংস্থাকে কিনতে চলেছে ভারতীয় টেক জায়ান্ট

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

হগ মার্কেটে বুলডোজারের তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

অন্ধকার নয়, স্বপ্নের আলো! দিল্লির দৃষ্টিহীন মেয়েদের সাহসে গড়ে উঠল অনন্য ক্যাফে

বাড়ির সামনেই বিজেপি নেতাকে ‘কোপ’, ব্যাপক শোরগোল বরানগরে