মমতার হাত ধরে গোয়াতে তৃণমূলে আসছেন লাকি আলি

কিছুদিন আগেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনের সঙ্গে দেখা করেন নাফিসা ও লাকি আলি

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনা ছিলই, তাতে কার্যত সিলমোহর পড়ার অপেক্ষা রইল। মুখ্যমন্ত্রীর গোয়া সফরেই একাধিক ব্যক্তিত্ব বিভিন্ন রাজনৈতিক দল কিংবা ক্ষেত্র থেকে তৃণমূলে যোগ দেবেন। যার মধ্যে উল্লেখযোগ্য নাম লাকি আলি। বলিউডের জনপ্রিয় গায়ক তথা গীতিকার লাকি আলির জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। ‘ও সানাম’, ‘বেকারার’,-এর মত গান বেশ জনপ্রিয়। এবার তিনি সক্রিয় রাজনীতিতে আসছেন তৃণমূলের হয়ে।

চলতি সপ্তাহের শেষেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই গোয়ায় নিজের দলের সংগঠন দেখতে যাবেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে লাকি আলি যোগ দেবেন তৃণমূলে। তালিকায় রয়েছে আরও অনেক নাম। যার মধ্যে উল্লেখযোগ্য মডেল-অভিনেত্রী নাফিসা আলি, রেমো ফার্নেন্ডেজ। তৃণমূলের সঙ্গে গোয়ায় বিধানসভা নির্বাচনে জোট বাঁধতে চায় গোয়া ফরওয়ার্ড পার্টি। সব চমকই দেখা যাবে মুখ্যমন্ত্রীর গোয়া সফরে, মনে করছে বিশেষজ্ঞমহল। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বলেছেন, ‘নাফিসা আলি, লাকি আলি ও রেমো ফার্নেন্ডেজ যোগাযোগ করেছেন তৃণমূলের সঙ্গে। আরও অনেকে আসবেন। আমরা চাইব ছোট আঞ্চলিক দল না থেকে তারা আমাদের কাছে চলে আসুক। গোয়াতে মমতা বন্দোপাধ্যায় যাচ্ছেন। সেখানে আলোচনা হবে।’

কিছুদিন আগেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনের সঙ্গে দেখা করেন নাফিসা ও লাকি আলি। তখনই জল্পনা শুরু হয়। যদিও এই ব্যাপারে মুখ খুলতে নারাজ দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, সময় কথা বলবে।

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

মগরায় রাস্তার পাশ থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, হুলুস্থুলু এলাকায়

দিনে ৬০টি সিগারেটে সুখটান দিতেন চেন স্মোকার নানা, স্নানের সময়েও বাদ দিতেন না

৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পেরিয়ে মেসির শেষ ম্যাচ দেখলেন কেরলমের ভক্ত

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ