গোয়া অগ্নিকাণ্ড: ব্যাঙ্কক থেকে মঙ্গলেই দিল্লিতে আনা হচ্ছে লুথরা ভাইদের

গত শনিবার (৬ ডিসেম্বর) গোয়ার বার্চ বাই রোমিও লেনে একটি সঙ্গীত অনুষ্ঠানের সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, এবং তাতে প্রায় ২৫ জনের মৃত্যু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় পলাতক ২ মালিককে থাইল্যান্ডে আটক করেছে পুলিশ। গত শনিবার (৬ ডিসেম্বর) গোয়ার বার্চ বাই রোমিও লেনে একটি সঙ্গীত অনুষ্ঠানের সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, এবং তাতে প্রায় ২৫ জনের মৃত্যু হয়। এই ঘটনার পরেই থাইল্যান্ডে পালিয়ে যান নাইটক্লাবের দুই মালিক সৌরভ এবং গৌরব লুথরা। অবশেষে গত ১১ ডিসেম্বর তাঁদের থাইল্যান্ডে আটক করে হয়েছে। এখন তাঁদের থাইল্যান্ড থেকে ভারতে নির্বাসিত করা হয়েছে। আজ অর্থাৎ মঙ্গলবারেই (১৬ ডিসেম্বর) তাঁদের দিল্লিতে আনা হচ্ছে। নাইটটক্লাবে আগুন লাগার পরেই পুলিশের হাত থেকে বাঁচতে থাইল্যান্ডে পালিয়ে যান ক্লাবের মালিক লুথরা ভাইরা।

এমন অমানবিক পদক্ষেপের জন্যে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে হত্যা ও অবহেলার মামলা দায়ের করা হয়েছে। তদন্তে নেমে কর্মকর্তারা জানতে পারেন, একটি নাইটক্লাব চালানোর সঠিক পরিকাঠামো ছিল না ক্লাবটিতে। অগ্নিকাণ্ডের সময়ে দিল্লিতে একটি বিয়েতে যোগদান করছিলেন লুথরা ভাইয়েরা। আগুন লাগার খবর পেয়েই তাঁরা ফুকেটে পালিয়ে যান। মঙ্গলবার দিল্লিতে লুথরা ভাইদের আনার পর তাঁদেরকে রিমান্ড প্রক্রিয়ার জন্য পাতিয়ালা হাউস আদালতে হাজির করা হবে। প্রতিবেদন অনুসারে, ৯ ডিসেম্বর একটি হোটেল থেকে খাবার খেয়ে বের হওয়ার পর লুথরা ভাইদের আটক করে থাইল্যান্ডের পুলিশ। সৌরভ এবং গৌরব লুথরা ভাইদের ভারতীয় পুলিশ ওয়ান্টেড ঘোষণা করেছে। এরপরেই তাঁদের নির্বাসনের প্রক্রিয়া শুরু করা হয়। নিরাপত্তার যথাযথ অনুমতি ছাড়া ক্লাব পরিচালনার অভিযোগে লুথরা ভাইদের ব্যাংকক থেকে বহিষ্কার করা হয়েছে। জানা যাচ্ছে, গোয়া পুলিশের কর্মকর্তারা তাদের আগমনের সময় দিল্লি বিমানবন্দরে উপস্থিত থাকবেন। আর গোয়ায় নিয়ে যাওয়ার আগে তাঁদের গ্রেফতার করা হবে।

পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ নাইটক্লাবে গুরুতর নিরাপত্তা ত্রুটির কথা জানতে পেরেছে। কর্মকর্তারা জানিয়েছেন, পর্যাপ্ত সতর্কতা বা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। ক্লাবটি প্রয়োজনীয় অনুমতি এবং লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। জরুরি বহির্গমন, কার্যকরী অগ্নি নির্বাপক যন্ত্র এবং সুরক্ষা অ্যালার্ম ছিল না। ক্লাবে প্রবেশের রাস্তাটিও দমকলের ইঞ্জিনের প্রবেশের জন্য সরু ছিল। সতর্কতা সত্ত্বেও, কর্তৃপক্ষ ক্লাবের ত্রুটিগুলি সমাধান করতে পারেনি। সেই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তাই দুর্ঘটনার সময়ে কেউ পালিয়ে বাঁচতে পারেনি। অগ্নি প্রদর্শনীর সময় ক্লাবে আগুন লেগেছিল। গোয়া পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর একাধিক ধারায় মামলা দায়ের করেছে। গোয়া সরকার এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ আইনি দল গঠন করেছে।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল