মাইকের পরে মধ্যপ্রদেশে প্রকাশ্যে মাংস-ডিম বিক্রি নিষিদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পরেই কার্যত মধ্যপ্রদেশে ‘তালিবানি’ ফতোয়া জারির পথে হাঁটছেন মোহন যাদব। শপথ নেওয়ার পরেই ধর্মীয়স্থলে এবং প্রকাশ্য স্থানে মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। তার কয়েক ঘন্টার মধ্যেই প্রকাশ্যে মাংস ও ডিম বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন। আর ওই দুই সিদ্ধান্ত নিয়েই শোরগোল পড়ে গিয়েছে।

বুধবারই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন আরএসএসের প্রিয়পাত্র হিসাবে পরিচিত মোহন যাদব। কট্টর হিন্দুত্ববাদী হওয়ার সুবাদেই জুটেছে প্রশাসনিক প্রধানের কুর্সি। আর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেই সঙ্ঘের এজেন্ডা বাস্তবায়নে কোমর কষে ঝাঁপিয়ে পড়েছেন। প্রথম ক্যাবিনেট বৈঠকেই ধর্মীয়স্থলে মাইক বাজানোর পাশাপাশি প্রকাশ্যে মাংস-ডিম বিক্রি নিষিদ্ধ করার প্রস্তাবও পাশ করিয়েছেন।

প্রকাশ্যে ডিম এবং মাংস বিক্রি নিষিদ্ধের পক্ষে যুক্তি দেখাতে গিয়ে মধ্যপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী বলেছেন, ‘খাদ্য নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে প্রকাশ্যে মাংস ও ডিম বিক্রির বিরুদ্ধে সচেনতামূলক প্রচার চালানো হবে। তার পরই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ইতিমধ্যেই রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর এমন ‘তালিবানি’ ফতোয়ার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ছোট মাংস ব্যবসায়ী থেকে শুরু করে আমজনতা। নয়া মুখ্যমন্ত্রী যেভাবে নীতি পুলিশগিরি শুরু করেছেন তাতে ব্যক্তিগত স্বাধীনতা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বলেই মনে করছেন তাঁরা। একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী প্রশ্ন তুলেছেন, ‘বিকল্প কোনও পদক্ষেপ না নিয়ে প্রকাশ্যে কেন মাংস-ডিম বিক্রি নিষিদ্ধ করা হলো? ডিম ও মাংস বিক্রি করে যারা জীবিকা নিবাহ করেন, তাঁদের কীভাবে সংসার চলবে?’

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের