মধ্যপ্রদেশে ৬৩৪ নির্বাচনী সভা বিজেপির, বহু পিছিয়ে কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: রাত পোহালেই মধ্যপ্রদেশ বিধানসভার ভোট। আগামী ৫ বছরের জন্য নিজেদের ভাগ্যবিধাতাদের বেছে নেবেন মধ্যপ্রদেশের আম জনতা। ভোটের ফল কী হবে, তা জানতে অপেক্ষা করতে হবে ৩ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু ভোটের ফলাফল প্রকাশের আগেই প্রতিপক্ষ কংগ্রেসকে টেক্কা দিয়েছে পদ্ম শিবির। আর সেই টেক্কা নির্বাচনী সভার ক্ষেত্রে।

ভোটের বাদ্যি বাজার পরেই কোমর কষে আসরে নেমেছে বিজেপি-কংগ্রেস সহ বিভিন্ন দলের নেতারা। যদিও মধ্যপ্রদেশে লড়াই দ্বিমুখী। কংগ্রেসের সঙ্গে বিজেপির। রাজ্যবাসীর মন জয়ে গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি শীর্ষ নেতারা মোট ৬৩৪টি সভা করেছেন। উল্টোদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ কংগ্রেসের তারকা প্রচারকরা ৩৫০টির মতো সভা করেছেন।

বিজেপির হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোট ১৫টি জনসভায় তাঁর অমৃতবচন ও অগাধ জ্ঞান বিতরণ করেছেন। তিনি সভা করেছেন রতলাম, সেওয়ানি, খান্ডোয়া, সিধি, দামোহ, মুরিয়ানা, গুণা, সাতনা, ছত্তারপুর, নিমুচ, বারওয়ানি, ইন্দোর, বেতুল, শাঝাপুর ও ঝাবুয়ায়। বিজেপির হয়ে সর্বাধিক সভা করেছেন অমিত শাহ। তিনি ২১টি সভায় ভাষণ দিয়েছেন। বিজেপি সভাপতি জে পি নাড্ডা ১৪টি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ১২টি সভা করেছেন। বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান একাই ১৬৫টি সভা করেছেন।

উল্টোদিকে কংগ্রেসের পক্ষে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথ ১১৪টি সভা করেছেন। আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ৫০টি সভায় ভাষণ দিয়েছে। রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি মিলে মোট ১১টি সভা করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৯টি জনসভায় হাজির ছিলেন।

‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে’, ‘সুইসাইড নোটে’ আর কী লিখে গেলেন আশিস বন্দ্যোপাধ্যায়

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

নাগ পঞ্চমীতে সূর্যের রাশি পরিবর্তন, মালামাল হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস