স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের দিন কোচবিহারে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সাহেবগঞ্জ এলাকা থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। STF সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে জাল নোটের কারবারে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচারের সঙ্গেও তাঁদের যোগ থাকতে পারে বলে তদন্তকারীদের সন্দেহ। ধৃতরা হলেন, পাক চর রশিদুল, নাসিরুদ্দিন ও শফিকুল। 

প্রাথমিক তদন্তে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে বলে জানা যাচ্ছে । ধৃত তিনজন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর হয়ে কাজ করছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের সঙ্গে আরও কেউ এই চক্রে জড়িত কি না, সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে। তাঁদের যোগাযোগ, আর্থিক লেনদেন এবং সীমান্তপারের কোনও নেটওয়ার্কের সঙ্গে সম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে এই গ্রেফতারি ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। বিশেষ করে ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাঠানোর অভিযোগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা। STF-এর হাতে ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরও তথ্য জানার চেষ্টা চলছে। জাল নোটের কারবার থেকে সীমান্তপারের যোগাযোগ এবং পুরো নেটওয়ার্কের পর্দা ফাঁস করাই এখন তদন্তকারীদের মূল লক্ষ্য।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ