টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বোলপুরে রাতভর তল্লাশি ও দীর্ঘ জেরার পর বড়সড় পদক্ষেপ পুলিশের। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ২২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বাইপাস সংলগ্ন তাঁর ফ্ল্যাট থেকেই তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। গ্রেফতারির সময় ওই ফ্ল্যাট থেকে নগদ টাকা, সোনা এবং বিপুল সংখ্যক সম্পত্তির দলিল উদ্ধারের দাবি করেছে পুলিশ।

জানা গিয়েছে, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করতে গিয়ে সায়গলের ফ্ল্যাটে পৌঁছন তদন্তকারীরা। অভিযোগ, পাথর ও বালি বোঝাই গাড়িতে ভুয়ো ডিসিআর ব্যবহার করে সরকারি রাজস্বের বড় অঙ্কের ক্ষতি করা হয়েছিল। সেই অভিযোগের সূত্র ধরেই টুলু মণ্ডলের শ্যালক মিঠু শেখের বাড়ি ও ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। সায়গল হোসেনের ফ্ল্যাটটিও ওই আবাসনেই ছিল। তল্লাশি করতে গিয়ে তদন্তকারীদের নজরে আসে তাঁর ফ্ল্যাট। এরপর সেখানে দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি। প্রায় ২২ ঘণ্টা পর শেষ পর্যন্ত সায়গলকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

পুলিশ সূত্রে খবর, তাঁর ফ্ল্যাট থেকে প্রায় ১৩ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। পাশাপাশি ৭৫০ গ্রামেরও বেশি সোনা এবং ৩০০-র বেশি সম্পত্তির দলিল পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এত বিপুল সম্পত্তির উৎস কী, সেই প্রশ্নও এখন তদন্তের কেন্দ্রে। সায়গল হোসেন একসময় অনুব্রত মণ্ডলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। গরু পাচার মামলায় আর্থিক তছরুপ এবং বেআইনিভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে এর আগে সিবিআই ও ইডির তদন্তের মুখে পড়েছিলেন তিনি। ওই মামলায় দীর্ঘদিন জেলেও ছিলেন। প্রায় আড়াই বছর কারাবাসের পর বর্তমানে জামিনে বাইরে ছিলেন সায়গল। বোলপুর বাইপাস সংলগ্ন যে ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সেখানেই তিনি থাকতেন বলে জানা গিয়েছে। এবার নতুন মামলায় তাঁর গ্রেফতারিকে ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে।

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও

ফের পেনাল্টি মিস মেসির, হেরে গেল ইন্টার মায়ামি

পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

নাগ পঞ্চমীতে সূর্যের রাশি পরিবর্তন, মালামাল হবেন ৩ রাশির জাতকরা

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী