এই মুহূর্তে




গণবিবাহের মধ্য দিয়ে বিয়ের পিঁড়িতে, নজির গড়ার পথে মুখ্যমন্ত্রী পুত্র

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রদেশের এক পবিত্র শহর উজ্জয়িনী। বলা হয় এই শহরকে রক্ষা করছেন স্বয়ং কালভৈরব। উজ্জয়িনী এবার সাক্ষী থাকল ঐতিহ্য, সারল্য  এবং সম্প্রদায়গত চেতনার এক অসাধারণ মিলনমেলার। মুখ্যমন্ত্রী মোহন যাদবের ছোট ছেলে অভিমন্যু যাদব বিয়ে করতে চলেছেন কোনও ব্যক্তিগত রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে নয়, বরং এক গণবিবাহের মাধ্যমে। সানওয়ারা খেড়িতে আরও ২১ জন দম্পতির সঙ্গে একটি গণবিবাহ অনুষ্ঠানের অংশ হিসাবে ঈশিতা যাদবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।

মুখ্যমন্ত্রী পুত্রের এই একেবারে সাধারণ আচরণ মানুষের মন জয় করেছে। বিশালতা এবং জাঁকজমকের বাইরেও, সাম্য, ঐক্য এবং সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মানসিকতা সকলের মন ছুঁয়ে গিয়েছে। গণবিবাহে অংশ নিচ্ছেন ২২ জন হবু দম্পতি। তাঁদের মধ্যে একজন অভিমন্যু ও ঈশিকা।

বিয়ের অনুষ্ঠানে প্রায় ২৫,০০০ মানুষ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। মন্ত্রী থেকে সাধারণ মানুষ সকলেই সাক্ষী থাকতে পারবেন গণবিবাহের। বিয়ের পর এক বিলাসবহুল হোটেলে আয়োজন করা হয়েছে রিসেপশনের। ১১টি রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আটটি রাজ্যপাল এবং অসংখ্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন রিসেপশডনেও।

রাজ্যপাল হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, থাওয়ার চাঁদ গেহলট, আরিফ মহাম্মদ খান, আচার্য দেবব্রত, বান্দারু দত্তাত্রেয়, হরিবাবু কামভামপতি, গুলাবচাঁদ কাটারিয়া, হরিভাউ কিষণরাও বাংদে এবং আনন্দীবেন প্যাটেল সহ বেশ কয়েকজনকে। রেখা গুপ্তা, পেমা খান্ডু, হিমন্ত বিশ্ব শর্মা, নীতিশ কুমার, বিষ্ণু দেও সাই, প্রমোদ সাওয়ান্ত, ভূপেন্দ্র প্যাটেল, নায়াব সিং সাইনি, মোহন চরণ মাঝি, ভজন লাল শর্মা এবং যোগী আদিত্যনাথ সহ ১১ জন মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

স্বামী অবধেশানন্দ, স্বামী কৈলাশানন্দ, স্বামী রবীন্দ্রপুরী, স্বামী হরিগিরি এবং আচার্য বিশ্বাত্মানন্দ মহারাজ সহ বেশ কয়েকজন সন্তও এই অনুষ্ঠানে আশীর্বাদ প্রদান করবেন। অতিথিদের তালিকায় যোগগুরু রামদেবও রয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ঘোমটা খোল…’, মহিলা চিকি‍ৎসকের হিজাব টেনে খুলে দিলেন নীতীশ, রইল ভিডিও

ক্রিসমাস উপলক্ষ্যে জমজমাট নিউমার্কেট ও মির্জা গালিব স্ট্রিট

‘পাপা, ১১ বছর ধরে আমার বয়ফ্রেন্ড রয়েছে’, মেয়ের স্বীকারোক্তি শুনে কি করলেন বাবা?

জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে উদ্দাম নাচ মহিলা পুলিশ কর্মীর, দেখে নিন ভিডিও

মুমুর্ষ স্বামীর বমি স্ত্রীকে দিয়ে পরিষ্কার করালেন অ্যাম্বুলেন্স চালক, অমানবিক ঘটনা মধ্যপ্রদেশে

চিনে ‘মহার্ঘ’ যৌন মিলন, তিন দশকের মধ্যে প্রথমবার কন্ডোম কর চালু, নিন্দার ঝড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ