ফোনে চিৎকার, ঝগড়া! ঘর থেকে উদ্ধার ‘মিস প্রিটি ইন্ডিয়া’-খ্যাত নিধি তিওয়ারির ঝুলন্ত দেহ

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী মধ্যপ্রদেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারি। ২০২৪ সালে তিনি 'মিস প্রিটি ইন্ডিয়া' খেতাব অর্জন করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী মধ্যপ্রদেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারি। ২০২৪ সালে তিনি ‘মিস প্রিটি ইন্ডিয়া’ খেতাব অর্জন করেছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। কিন্তু এত কম বয়সে এরকম চরম সিদ্ধান্ত কেন নিলেন তিনি? ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তাঁর প্রায় ১৬ লক্ষ ফলোয়ার রয়েছে। নিধির আদি বাড়ি বারাণসীতে। বর্তমানে থাকতেন মধ্যপ্রদেশের সিংরৌলি জেলায়। ‘মিস প্রিটি ইন্ডিয়া’ খেতাব জেতার পর তিনি মডেলিং এবং অভিনয়ে কেরিয়ার গড়ার চেষ্টা করেছিলেন।

জানা গিয়েছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। রবিবার সকালে বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তড়িঘড়ি কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রের খবর আত্মহত্যার আগে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছিলেন নিধি। সেখানে লিখেছিলেন, ‘আমার অসম্পূর্ণ হৃদয়কে কেউ পূর্ণতা দিতে পারল না। তাই লোককে নয়, নিজেকে ভালবাস। নিজের মধ্যেই নিজেকে খুঁজে নাও। অন্যের মাঝে নিজেকে খুঁজ না।’ অন্যদিকে নিধির মা দাবি করেছেন, ‘শনিবার রাতে দিল্লির বাসিন্দা সোনু সিংহ নামের এক যুবকের সঙ্গে ফোনে বাগ্‌বিতণ্ডা হচ্ছিল মেয়ের। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। আমরা ওঁর উচ্চস্বরে চিৎকার শুনতে পাই। তাঁকে দরজা খোলার জন্যে বারবার অনুরোধ করেছিলাম। নিচে এসে খাবার খাওয়ার জন্যে অনুরোধ করেছিলাম। কিন্তু ও শোনেনি। এরপরেই সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করে নিধি।’

রবিবার দরজা ধাক্কাধাক্কি করে না খুললে দরজা ভেঙে দেওয়া হয়। সেখান থেকেই নিধির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে যায়। এখন বিষয়টি তদন্ত করছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে প্রেমঘটিত ব্যাপার ছিল, নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। নিধির কল রেকর্ড, ডিজিটাল কার্যকলাপ ও অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। নিধি তাঁর মা ও ছোট বোনের সঙ্গে সিংরৌলিতে থাকতেন, তার বোন এখনো পড়াশোনা করছে। তাঁর বাবা অশোক তিওয়ারি ১৫ বছর ধরে আলাদা থাকেন। নিধিরা মোট চার বোন। বছর পাঁচেক আগে তাঁর দিদিও একটি কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। আর এক বোনের বিয়ে হয়ে গিয়েছে এবং তিনি বারাণসীতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় ছিলেন নিধি। তাঁর প্রতিটি পোস্টে ভরে ভরে কমেন্ট, লাইক, ভিউজ হত। তাঁর সৌন্দর্যে দিওয়ানা ছিল নেট্মহল। তাই তার মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। 

ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৩

মুম্বইয়ের মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ভীমপুরে মাসতুতো দাদার যৌন লালসার শিকার নাবালিকা, গ্রেফতার যুবক

করফাঁকি ও আর্থিক তছরুপের অভিযোগে রকুলপ্রীত, প্যানোরোমা স্টুডিয়ো-সহ ১২ জায়গায় আয়কর হানা

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক