মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যসভার কংগ্রেস প্রার্থী মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনা পৌঁছে গেল সুপ্রিম কোর্ট পর্যন্ত। ইচ্ছাকৃত ও রাজনৈতিক কারণে মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজ করা হয়েছে, এমনটাই দাবি কংগ্রেসের। সেই কারণেই সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চে মামলা দায়ের করে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছে হাত শিবির। আজ, বৃহস্পতিবারই শুনানি হওয়ার কথা রয়েছে। কংগ্রেসের নিশানায় রয়েছেন, রিটার্নিং অফিসার। তিনিই ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছেন বলে দাবি কংগ্রেসের। শীর্ষ আদালত এখনও পর্যন্ত এই মামলা গ্রহণ করেনি।

আরও পডুন: ‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

আগামী ১৮ জুন রাজ্য়সভায় ভোটগ্রহণ। সেই নির্বাচনের আগেই জোর ধাক্কা খায় কংগ্রেস। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল হলফনামায় তথ্য লুকানোর অপরাধে মধ্যপ্রদেশের রাজ্যসভা আসনের কংগ্রেস প্রার্থী মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজ করে দেন রিটার্নিং অফিসার। আগামী ১৮ জুন মধ্যপ্রদেশের তিন রাজ্যসভা আসনে ভোট হওয়ার কথা। বিধায়ক সংখ্যার নিরিখে তিন আসনের দুটিতে বিজেপি এবং একটিতে কংগ্রেসের জয় সুনিশ্চিত ছিল। কংগ্রেসের তরফে তামিলনাডুর নেত্রী মীনাক্ষী নটরাজনকে দাঁড় করানো হয়েছিল। কিন্তু তিনি প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় ফৌজদারি মামলার কথা লুকিয়ে গিয়েছেন বলে রিটার্নিং অফিসারের কাছে আপত্তি জানিয়েছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও রাকেশ সিংহ। তাঁদের বক্তব্য ছিল, হলফনামায় কংগ্রেস প্রার্থী তাঁর নামে হায়দরাবাদের এক আদালতে দায়ের করা ফৌজদারি মামলার তথ্য গোপন করেছেন।

ওই আপত্তির প্রেক্ষিতে গত মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ছটার সময়ে গোটা বিষয়ে নিজের বক্তব্য জানানোর জন্য মীনাক্ষী নটরাজনকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন রিটার্নিং অফিসার। নির্দেশ পেয়ে রিটার্নিং অফিসারের সামনে হাজির হয়েছিলেন কংগ্রেস প্রার্থী। যদিও মীনাক্ষীর সেই জবাবে সন্তুষ্ট হননি রিটার্নিং অফিসার। ফলে কংগ্রেস প্রার্থীর প্রার্থীপদ খারিজ করে দিয়েছিলেন তিনি। তারপরেই গোটা বিষয়টি নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে কংগ্রেস।

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী