‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘কেন্দ্রে এনডিএ সরকার আসার পরেই দেশের ভাগ্য বদলেছে। গত ১২ বছরে এনডিএ সরকার দেশের মানুষের জন্য কাজ করেছে।’ আজ বুধবার (১০ জুন) দিল্লির ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রিত্বের ১২ বর্ষ পূর্তি উপলক্ষে এমনই দাবি করেছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি কংগ্রেসেরও তীব্র সমালোচনা করেছেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে এক টানা দায়িত্ব পালনের নিরিখে দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরুকে টপকে গিয়েছেন নরেন্দ্র মোদি। আর ওই ইতিহাস গড়া উপলক্ষে এনডিএ’র তরফে এদিন ভারত মণ্ডপমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে মোদি বলেন, ‘২০১৪ সালে এনডিএ কেন্দ্রের ক্ষমতায় আসীন হওয়ার পরেই আমি বলেছিলাম, দেশের সাধারণ মানুষের কাছে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। নতুন এক ভরসার জায়গা তৈরি হয়েছে। সাধারণ মানুষের সেই আস্থা-ভরসার মূল্য দিতে হবে।’

২০১৪ সালের আগে দেশ এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৪ সালের আগে কয়েক দশক দেশ এক অস্থিরতা আর চড়াই-উতরাইয়ের সাক্ষী ছিল। এর ফলে দেশের অনেক ক্ষতি হয়েছে। দেশের সঙ্গে কংগ্রেসের বিশ্বাসঘাতকতায় ক্ষুব্ধ সাধারণ মানুষ এনডিএ’র উপরে ভরসা রেখেছিলেন। আজ এক স্থিতিশীল সরকার দেশের ক্ষমতায়। আজ আমি গর্বিত, আমরা এনডিএ পরিবার দেশবাসীর বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছি।’

কংগ্রেসকে নিশানা করে মোদি বলেন, ‘কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন দেশবাসীকে উন্নয়ন নিয়ে ভুল বুঝিয়েছিল। একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছিল, উন্নয়ন কখনও দ্রুত হয় না। ধীর গতিতে হয়। কংগ্রেস নিজের সম্পদ আর শক্তি বাড়িয়েছে, হিন্দুদের পিছিয়ে দিয়েছে।’

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে

২৫ হাজার টাকা বাজেট? Realme 100X নাকি OnePlus Nord 6, কোনটি কিনবেন?