চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরাখণ্ড সরকারের বড় সিদ্ধান্ত, এবার মাদ্রাসার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত ‘অপারেশন সিঁদুর’

নিজস্ব প্রতিনিধি, উত্তরাখণ্ড: পহেলগাঁও সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়ে জঙ্গিদের ৯টি ঘাঁটি ধ্বংস করেছে ভারতের তিন বাহিনী। হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০০ জন সন্ত্রাসীর। ভারতের এই গৌরবময় গাথা এবার স্থান পাচ্ছে উত্তরাখণ্ডের মাদ্রাসার পাঠ্যক্রমে। ভারতীয় সেনার বীরত্ব ও দেশপ্রেম প্রতিটি দেশবাসীর জন্য অনুপ্রেরণাদায়ক। উত্তরাখণ্ডে ৪৫১টি মাদ্রাসা রয়েছে। তাতে কমপক্ষে ৫০ হাজার ছাত্র ছাত্রী পড়াশোনা করে। এবার তাঁদের পাঠ্যপুস্তকে সংযুক্ত হতে চলেছে অপারেশন সিঁদুর।

পাক মদতপুষ্ট লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সন্ত্রাসীদের নৃশংস হামলায় পহেলগাঁওয়ে সিঁদুর মুছেছিল ২৫ জন ভারতীয় নারীর। এক স্থানীয় ভারতীয় কাশ্মীরি মুসলিমের মৃত্যুতে স্বামীহারা হয়েছিলেন তাঁর স্ত্রী। এই সকল নারীদের প্রতি শ্রদ্ধা ও মৃতদের প্রতি সম্মান জানিয়েই ৬ ও ৭মে গভীর রাতে পাকিস্তানের উপর করা হয়েছে মিসাইল স্ট্রাইক। নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনা, নৌ এবং বায়ুবাহিনী মিলে এই আক্রমণ চালায়।

অপারেশন সিঁদুরের সবচেয়ে ভাল বিষয় ছিল এই অভিযানে ভারত কেবল সন্ত্রাসী ঘাঁটিগুলিকেই লক্ষ্যবস্তু করেছিল। কোনও সাধারণ মানুষের প্রাণ নেয়নি। এমনকি পাক সামরিক ঘাঁটিও সেদিনের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়নি। এই অভিযান শুধু যে ভারতীয় সেনাবাহিনীর প্রযুক্তিগত দক্ষতাকেই প্রমাণ করেছে তা নয়, বরং দেখিয়েছে যে ভারত এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ভারতের সামরিক ইতিহাসে অপারেশন সিঁদুর গৌরবময় অধ্যায় হিসেবে লিপিবদ্ধ হয়েছে। উত্তরাখণ্ডের মাদ্রাসার শিক্ষার্থীরা এই অধ্যায়টি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবে এবার পাঠ্যর মাধ্যমে।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ