Maharashtra crisis: বাগী শিবসেনা নেতা শিন্ডের সমর্থন আদায়ে গুয়াহাটি ছুটলেন বিজেপি নেতা

মঙ্গলবার বিকালে বিশেষ চার্টার্ড বিমানে গুয়াহাটি পৌছেছেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাতিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: মহারাষ্ট্রে আচমকা রাজনৈতিক মহাসঙ্কট (Maharashtra Crisis) তৈরির নাটের গুরু তথা শিবসেনার বাগী নেতা একনাথ শিন্ডের (Eknath Shinde)  সমর্থন পেতে ঝাঁপাল বিজেপি (BJP)। মঙ্গলবার বিকেলেই  গুয়াহাটি (Guwahati) পৌঁছেছেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি (Maharashtra Bjp President) চন্দ্রকান্ত পাতিল (Chandrakanta Patil)। তাঁর সঙ্গে আরও চার বিধায়ক রয়েছেন। সূত্রের খবর, উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) সরকারের পতনের পরে জোট বেঁধে সরকার গড়ার বিষয়ে বাগী শিবসেনা নেতার সঙ্গে কথা বলবেন পাতিল। নয়া সরকার গঠনের ক্ষেত্রে তাঁর কী-কী দাবি, কিসের ভিত্তিতে মন্ত্রিসভা গঠন হবে, দুই দলের পক্ষ থেকে কতজন তাতে ঠাঁই পাবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই শিবসেনার বাগী নেতা একনাথ শিন্ডের সঙ্গে কথা বলতে তড়িঘড়ি গুয়াহাটি পৌঁছেছেন মহারাষ্ট্রের বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল। সরকার গঠনের জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ’র হাতে ১১৩ বিধায়ক রয়েছেন। ক্ষমতা দখলের জন্য ১৪৪ বিধায়ক চাই। অর্থা‍ৎ ৩১ জন বিধায়ক কম রয়েছে। অন্যদিকে শিন্ডের সঙ্গে এখনও ৩৪ জন বিধায়ক রয়েছে। ওই বিধায়কদের সবাই শেষ পর্যন্ত তাঁর সঙ্গে থাকবেন কিনা, তা নিয়ে যথেষ্টই সন্দেহ রয়েছে রাজনৈতিক মহলের। তাই বাগী শিবসেনা বিধায়করা যাতে ফের মত বদলে উদ্ধবের পাশে না দাঁড়ান, তার জন্য তড়িঘড়ি তাঁদের মন্ত্রী কিংবা মন্ত্রীর সমতুল পদ আটকে রাখার পরিকল্পনা রয়েছে।

শিবসেনার এক বিদ্রোহী বিধায়ক জানিয়েছেন, বিজেপিকে সরকার গঠনে সাহায্যের বিনিময়ে উপমুখ্যমন্ত্রীর পদ চান শিন্ডে। পাশাপাশি ঘনিষ্ঠদের ধরে রাখতে নয়া মন্ত্রিসভায় অন্তত ৪০ শতাংশ শিবসেনা বিধায়ককে ঠাঁই দিতে হবে, এমন প্রস্তাবও বিজেপির মধ্যস্থতাকারীদের কাছে দেবেন।  

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী