বিজেপির সঙ্গে গোপন যোগাযোগ! সঞ্জয় নিরুপমকে তাড়াচ্ছে কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ রেখে মহা বিকাশ আগাড়ি জোটে ফাটল ধরানোর অভিযোগে প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপমকে তাড়ানোর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র কংগ্রেস। বুধবার এ বিষয়ে সর্বসম্মতিক্রমে এক প্রস্তাব পাশ হয়েছে। ওই প্রস্তাব পাঠানো হচ্ছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এআইসিসির শৃঙ্খলারক্ষা কমিটিই অবশ্য এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নিরুপমকে বহিষ্কারের প্রস্তাব পাশ করার পাশাপাশি দলের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, প্রাক্তন সাংসদের বহিষ্কার শুধুই সময়ের অপেক্ষা।

অবিভক্ত শিবসেনা ছেড়ে বছর কয়েক আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন দাপুটে নেতা হিসেবে পরিচিত সঞ্জয় নিরুপম। কিন্তু শিবসেনার সঙ্গে জোট বেঁধে রাজ্যে কংগ্রেসের সরকার গঠনের পরেই তিনি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। দলে থেকে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে লাগাতার বিবৃতি দিয়ে যাচ্ছিলেন। আসন্ন লোকসভা ভোটে মহা বিকাশ আগাড়ি জোটের মধ্যে আসন রফা নিয়ে টানাপোড়েন চলছে। ওই টানাপোড়েনের মধ্যেই লাগাতার শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও তার ছেলে আদিত্য ঠাকরের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলছিলেন সঞ্জয়। তার আচরণে যথেষ্টই ক্ষুব্ধ হন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) প্রধান।

সূত্রের খবর, বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চ্যবনের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সঞ্জয় নিরুপম ডিগবাজি খেয়ে পদ্ম শিবিরে যে কোনও দিন যোগ দেবেন। আর দলবদলের আগে উদ্ধব সেনার সঙ্গে কংগ্রেসের সম্পর্ক যাতে তলানিতে যায়, সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন তিনি। সঞ্জয় যাতে দলের ভিতরে থেকে ঘর শত্রু বিভীষণের ভূমিকা না পালন করতে পারেন তার জন্য তাঁকে দল থেকে গলাধাক্কা দিয়ে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি