Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিরাপত্তার ঘেরাটোপে শেষ লগ্নে বান্দ্রায় ভোট দিলেন ভাইজান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিনিয়ত পাচ্ছেন প্রাণনাশের হুমকি। তবে এই সবকিছুকেই উপেক্ষা করে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের দিন বুথে গিয়ে ভোট দিলেন বলিউড ভাইজান সলমান খান। এদিন একেবারেই নির্বাচনের শেষ লগ্নে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই  তিনি যান ভোট দিতে। ইতিমধ্যেই সলমানের ভোটদানের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এদিন পশ্চিম বান্দ্রার মাউন্ট মেরি কনভেন্ট হাই স্কুলে গিয়ে ভোট দেন ভাইজান। তাঁর পরনে ছিল ধূসর রঙের টি-শার্ট, জিন্স এবং মাথায় কালো টুপি। দেহরক্ষীদের সঙ্গে নিয়েই তিনি যান ভোট দিতে। কালো গাড়ি থেকে সলমান নামতেই নিরাপত্তাবাহিনী  ঘিরে ফেলে। শুধু তাই নয় বুথ কেন্দ্রের বাইরে  মোতায়েন ছিল সুবিশাল পুলিশ  বাহিনী। বলা যায় , লাগাতার প্রাণনাশের হুমকির জেরেই এদিন কঠোর নিরাপত্তার মধ্যেই ভোট দিলেন বলিউড ভাইজান।

অন্যদিকে ভোট দিতে সাতসকালে বুথে গিয়েছিলেন অভিনেতার বাবা সেলিম খান। দেখা গিয়েছে আরবাজ খান ও সোহেল খানকেও। এছাড়াও এদিনের নির্বাচনে ভোট দিতে যান  একাধিক বলি তারকাদের। তাদের মধ্যে রয়েছেন, অনন্যা পান্ডে, রণবীর কাপুর, অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত, ফারহান আখতার, রবিনা ট্যান্ডন, রাশা থাডানি, গোবিন্দা, পরেশ রাওয়াল, সুনীল শেঠি, শ্রদ্ধা কাপুর, কার্তিক আরিয়ান, প্রেম চোপড়া, কারিনা কাপুর খান সহ একাধিক অভিনেতা- অভিনেত্রীরা।

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছোড়া হল কাদা

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তার দায়িত্বে নামল কেন্দ্রীয় বাহিনী

দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির মুখ্যমন্ত্রী কে?‌ দলের অন্দরে এখন জোর চর্চা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র