জামিনে ‘না’, অনিল দেশমুখ, নবাব মালিকের রাজ্য়সভা নির্বাচনে অংশ নেওয়ার বাসনা জলে

জামিনের প্রবল বিরোধিতা করে ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  আর কয়েকদিন বাদে রাজ্যসভা (Rajya Sabha) নির্বাচন। নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে প্রকাশ করে জামিনের জন্য আবেদন করেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ (Anil Deshmukh) এবং নবাব মালিক ( Nawab Malik) ।  এই দুইয়ের জামিনের প্রবল বিরোধিতা করে ইডি (ED)। আদালত ইডির দাবি মেনে জামিন (bail ) দিতে অস্বীকার করে। আদালত জানিয়েছে, যার বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যাকে গ্রেফতার করেছে, তার আবার কীসের ভোটাধিকার। আদালত এই প্রসঙ্গে জনপ্রতিনিধিত্ব আইনের ৬২ নম্বর ধারার উল্লেখ করে, যেখানে বলা হয়েছে বন্দিরা নাগরিক অধিকার প্রয়োগ করতে পারেন না। আদালতের এই রায়ে দুই নেতার ইচ্ছে যে জলে গেল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

দু দশকের পর এই প্রথম মহারাষ্ট্রে (Maharashtra) রাজ্যসভার ভোট। ভোট ছটি আসনে। ছটি আসনে মোট প্রার্থীর সংখ্যা সাত। শিবসেনা দুজন প্রার্থীকে দাঁড় করিয়েছে। এই দুই প্রার্থী হলেন সঞ্জয় রাউত এবং সঞ্জয় পাওয়ার। বিরোধীরা দাঁড় করিয়েছে তিনজনকে – কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ  গোয়েল, অনিল বন্ডে এবং ধনঞ্জয় মহাদিক। এনসিপি (NCP) এবং কংগ্রেস (Congress) একজন করে মোট দুজনকে প্রার্থী করেছে। এরা হলেন প্রফুল প্যাটেল এবং ইমরান প্রতাপগিরি। রাজ্যসভায় যেতে গেলে একজন প্রার্থীকে কমপক্ষে ৪২টি ভোট পেতে হবে। 

মোট ছয়টি আসনের মধ্যে পদ্মশিবিরের (BJP)  দুটি আসনে জয় নিশ্চিত। লডা়ই হবে ষষ্ঠ আসনে। এই ষষ্ঠ আসনটিতে লড়াই হবে তাদের প্রার্থী ধনঞ্জয় মহাদিক এবং শিবসেনার প্রার্থী সঞ্জয় পাওয়ারের।  

আরও পডুন রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই, ফল ঘোষণা ২১ জুলাই

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের