মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা চূড়ান্ত, কংগ্রেস লড়বে ১৮ আসনে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাতের পরে এবার মহারাষ্ট্রেও ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গেল। ওই সমঝোতা অনুযায়ী, রাজ্যের ৪৮ আসনের মধ্যে কংগ্রেস লড়বে ১৮ আসনে। প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) লড়বে ২০ আসনে। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই আসন মহা বিকাশ আগাড়ির পক্ষ থেকে আসন সমঝোতার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

২০১৯ সালের লোকসভা ভোটে মহারাষ্ট্রে জোট বেঁধে লড়েছিল বিজেপি ও শিবসেনা। রাজ্যের ৪৮ আসনের মধ্যে ২৩ আসনে জিতেছিল বিজেপি। আর ১৮ আসনে জয় পেয়েছিল অখণ্ড শিবসেনা। অন্যদিকে চার আসনে জিতেছিল শরদ পওয়ারের শিবসেনা আর কংগ্রেস জয়ী হয়েছিল এক আসনে। গত পাঁচ বছরে মরাঠা ভূমে রাজনীতিতে অনেক কাণ্ড ঘটেছে। ভেঙেছে শিবসেনা ও এনসিপি। দুই দলের বিক্ষুব্ধরা এনডিএ’তে সামিল হয়েছে। অন্যদিকে কংগ্রেসের হাত ধরেছে বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠী।

সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে আসন সমঝোতা নিয়ে কথাবার্তা চালাচ্ছিল ইন্ডিয়া জোটের শরিকরা। বৃহস্পতিবার রাতেই চূড়ান্ত হয়েছে সমঝোতা। ওই সমঝোতা অনুযায়ী, উদ্ধবের নেতৃত্বাধীন শিবসেনার ভাগে পড়েছে ২০ আসন। ওই ২০ আসন থেকে দুটি আসন প্রকাশ আম্বেদকরের বঞ্চিত বহুজন আগাড়িকে। বৃহত্তর মুম্বইয়ের ৬টি আসনের মধ্যে চারটিতে লড়বে উদ্ধব গোষ্ঠী। তার মধ্যে মুম্বই উত্তর-পূর্ব আসনটি পেতে পারে বঞ্চিত বহুজন আগাড়ি। শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপির ভাগে পড়েছে ১০টি আসন। নির্দল প্রার্থী রাজু শেট্টিকে আসন ছাড়বে শরদ গোষ্ঠী।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর