বাইকের নম্বর প্লেট কেন বাঁকা? রেগে গিয়ে ৩০ পড়ুয়াকে বেধড়ক মারলেন ‘গুণধর’ শিক্ষক

সম্প্রতি ক্রাইস্ট ইন্টার ন্যাশনাল স্কুলের একজন শিক্ষক তাঁর বাইকের নম্বর প্লেট বাঁকানো দেখে ৩০ জনেরও বেশি ছাত্র এবং সহকর্মী কর্মীদের আক্রমণ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! মোটরসাইকেলের নম্বর প্লেট বেঁকিয়ে দেওয়ার কারণে ৩০ জন ছাত্রকে বেধড়ক মারলেন শিক্ষক। লাঠিসোঁটা দিয়ে এমন আঘাত করেছেন, যার ফলে শিশুদের শরীরে গুরুতর জখম হয়েছেন এবং তাঁদের শরীরে আঘাতের চিহ্ন বর্তমান। এই নির্মম ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের লাতুরের ক্রাইস্ট ইন্টারন্যাশনাল স্কুলে। কম বয়সী ছাত্ররা একটু দুষ্টু প্রকৃতির হয়, সেটাই স্বাভাবিক। কিন্তু ছাত্রদের একটু অন্যায়ের জন্যে তাঁদের প্রহারের ঘটনা রীতিমতো অপরাধজনক। বর্তমানে ছাত্র-ছাত্রীদের মারধরের ঘটনাও উঠেই গিয়েছে, এরপরেও কোনও শিক্ষক দের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে, তাঁদের শাস্তি বাধ্যতামূলক।

অভিযোগ, সম্প্রতি ক্রাইস্ট ইন্টার ন্যাশনাল স্কুলের একজন শিক্ষক তাঁর বাইকের নম্বর প্লেট বাঁকানো দেখে ৩০ জনেরও বেশি ছাত্র এবং সহকর্মী কর্মীদের আক্রমণ করেছেন। একাই তাঁদের মারধর করেছেন। আদৌ তিনি জানতেন না যে, তাঁর বাইকের নম্বর প্লেট কে বা কারা বাঁকিয়েছে, সম্পূর্ণ সন্দেহ বশে তিনি ছাত্রদের আক্রমণ করেছেন হলে অভিযোগ। ইতিমধ্যেই ছাত্রদের হাতে ও পায়ে মারের চিহ্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনায় ওই স্কুলের অধ্যক্ষ জেবা নাদের তাৎক্ষণিকভাবে অভিযুক্ত শিক্ষক উজ্জ্বল সোনিকে বরখাস্ত করেছেন এবং তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছেন, যেখানে তাঁর বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে অধ্যক্ষ জানিয়েছেন, ‘গত শনিবার আমাদের স্কুলের শিক্ষক উজ্জ্বল সোনি যখন তাঁর ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন প্রায় সকাল ১০টা বাজে। তিনি স্কুলের হোস্টেলেই থাকেন। যখন তিনি যখন স্কুলে যাওয়ার জন্যে বাইরে বের হন, তখন দেখতে পান কিছু ছাত্র হোস্টেলে যাচ্ছে, তাঁর বাইকটি সেখানে পার্ক করা রয়েছে। এরপর বাইকের কাছে দিয়ে তা স্টার্ট দেওয়ার চেষ্টা করলে তা স্টার্ট হয়নি। উল্টে তিনি দেখতে পান, তাঁর গাড়ির নম্বর প্লেটটি বেঁকে গিয়েছে। এরপরেই তিনি রেগে গিয়ে ছাত্রদের জিজ্ঞাসা করেন, কে এটা করেছে। সবাই অস্বীকার করলে, তিনি হতাশায় ছাত্রদের মারধর করেন। তবে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। আমরা সেই শিক্ষককে বরখাস্ত করেছি। তারপর আমরা পুলিশকে ফোন করেছি। আমরা তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছি এবং তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছি।’

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

জলের মাঝখানে দাঁড়িয়ে রাজপ্রাসাদ! জানেন দেশের কোথায় অবস্থিত এই ওয়াটার প্যালেস?