মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মালবাহী ট্রাকের ধাক্কায় ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচ জন। সোমবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক খালাসি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক সামনে চলা গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে মুহূর্তের মধ্যে গাড়িটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা চার আরোহীর মৃত্যু হয়। পরে গুরুতর জখম অবস্থায় চালক ও খালাসিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চালককে মৃত বলে ঘোষণা করেন। খালাসি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলার সমরুদ্ধি এক্সপ্রেসওয়েতে পুলগাঁও থানার ভিরুল গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি আইশার মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলা গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটিতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। গাড়িতে থাকা চার জন আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে গুরুতর জখম অবস্থায় আইশার ট্রাকের চালক ও খালাসিকে উদ্ধার করে পুলগাঁও গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ট্রাকচালককে মৃত বলে ঘোষণা করেন। খালাসি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাইওয়ে পুলিশ, পুলগাঁও থানার পুলিশ এবং দমকলের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনার জেরে সমরুদ্ধি এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে স্বাভাবিক করা হয় ট্র্যাফিক।

আরও পড়ুনঃ CJP-র ‘চলো সংসদ’ অভিযান রুখতে দিল্লিতে মোতায়েন ৫০০০-এর বেশি পুলিশ

প্রাথমিক তদন্তে অনুমান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়েই গাড়িটিকে ধাক্কা মারে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। নিহতদের পরিচয় জানার পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আহত খালাসির শারীরিক অবস্থার উপরও নজর রাখছেন চিকিৎসকরা।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের