CJP-র ‘চলো সংসদ’ অভিযান রুখতে দিল্লিতে মোতায়েন ৫০০০-এর বেশি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই দিল্লিতে বিক্ষোভের ডাক। সেই কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করল প্রশাসন। ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচির ‘চলো সংসদ’ জন্য গোটা নিউ দিল্লি কার্যত নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। ৫ হাজারেরও বেশি দিল্লি পুলিশ কর্মীর পাশাপাশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২৫টিরও বেশি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।

সূত্রের খবর, ভোর ৪টে থেকেই বিশেষ সতর্কতা জারি থাকবে। যন্তর মন্তরে কত জন বিক্ষোভকারী উপস্থিত রয়েছেন, বাইরে থেকে কত জন আসছেন এবং পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, সে বিষয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট পৌঁছে যাচ্ছে ঊর্ধ্বতন কর্তাদের কাছে। সেই অনুযায়ী বদলানো হচ্ছে নিরাপত্তা মোতায়েনের কৌশল।নিরাপত্তার স্বার্থে নিউ দিল্লিকে ১৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরের দায়িত্বে রয়েছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট বা জনশৃঙ্খলা বিঘ্নিত করার যে কোনও চেষ্টার বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।বিজয় চক, সংসদ মার্গ, প্রধানমন্ত্রীর বাসভবন, রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় কোনও ধরনের জমায়েত বা বিক্ষোভের অনুমতি থাকবে না। মোতায়েন করা হয়েছে দাঙ্গা নিয়ন্ত্রণের বিশেষ গাড়ি, জলকামান এবং অতিরিক্ত রিজার্ভ বাহিনী। পাশাপাশি বহুস্তরীয় ব্যারিকেড, গাড়ি তল্লাশি, সিসিটিভি নজরদারি এবং টহলদারি আরও জোরদার করা হয়েছে। প্রয়োজনে নিউ দিল্লির কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে বলেও প্রশাসনিক সূত্রে ইঙ্গিত। দিল্লি পুলিশের দাবি, সংসদ অভিযানের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। নিউ দিল্লি জেলাজুড়ে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা বলবৎ রয়েছে। ফলে পূর্বানুমতি ছাড়া পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল বা বিক্ষোভ আইনত নিষিদ্ধ।

আরও পড়ুনঃ অনশন ভাঙার জন্য তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক, নিজে হাতে লিখলেন চিঠি

অন্যদিকে, যন্তর মন্তরে রবিবারও বিক্ষোভ কর্মসূচি চলেছে। সেখানে বিরোধী রাজনৈতিক নেতা, সমাজকর্মী এবং সমর্থকদের উপস্থিতি দেখা যায়। অনশনরত সোনম ওয়াংচুক হাসপাতাল থেকে বার্তায় আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছেন। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-ও একই আবেদন করেছেন। দলের দাবি, সোমবারের কর্মসূচির আগে থেকেই যন্তর মন্তর চত্বরে হাজার হাজার সমর্থক জড়ো হয়েছেন। তবে কোনও প্ররোচনায় পা না দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে আন্দোলনকারীদের।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের