Loading live market data...
Loading active stocks...
Connecting...

মহারাষ্ট্রে ভোট পড়েছে ৬৫.১ শতাংশ, ১২ বছরের মধ্যে সর্বোচ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বরাবরই মহারাষ্ট্রে ভোটদানের হার দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কম। কিন্তু গতকাল বুধবার (২০ নভেম্বর) রাজ্যের বিধানসভা ভোটে বিপরীত চিত্রই লক্ষ্য করা গিয়েছিল। দীর্ঘদিন বাদে বুথে-বুথে লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছিল। সাধারণ ভোটাররা পরিবর্তনের পক্ষে নাকি বর্তমানে কুর্সিতে থাকা জগাখিচুড়ি সরকারকে রেখে দেওয়ার পক্ষে রায় দিয়েছেন, তা নিয়ে জল্পনা চলছিল। আর সেই জল্পনার মাঝে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে নির্বাচন কমিশনের তরফে মরাঠা ভূমে বিধানসভা নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে তা নিয়ে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ওই রিপোর্‌ট অনুযায়ী, বুধবারের ভোটে বুথ কেন্দ্রে হাজির হয়েছিলেন ৬৫.১০ শতাংশ ভোটার। মরাঠা ভূমের ইতিহাসে বুথে সদ্য সমাপ্ত নির্বাচনে ভোটারদের উপস্থিতি গত এক যুগের মধ্যে সর্বোচ্চ। যদিও ১৯৯৫ সালে মহারাষ্ট্রে ভোট পড়ার হার ছিল ৭১.৫ শতাংশ। সেটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ার রেকর্ড। এবারেও সেই রেকর্ড অক্ষুন্ন রয়েছে।

গতকাল বুধবারই (২০ নভেম্বর) এক দফায় মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসনে ভোট নেওয়া হয়েছিল। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ১৯৯৫ সালে বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৭১.৫ শতাংশ। ৪ বছর বাদে ১৯৯৯ সালে ভোটের হার এক ধাক্কায় অনেকটা কমে দাঁড়িয়েছিল ৬১ শতাংশে। অর্থা‍ৎ চার বছর বাদে ভোটের হার কমেছিল ১০.৫ শতাংশ। ২০০৪ সালের বিধানসভা নির্বাচনের মরাঠা ভূমে ভোট পড়েছিল গড়ে ৬৩.৪ শতাংশ। ২০০৯ সালে ভোট দেওয়ার ক্ষেত্রে ফের সাধারণ ভোটারদের তীব্র অনীহা চোখে পড়েছিল। সে বছর ভোট পড়েছিল ৫৯.৭ শতাংশ।

তবে পাঁচ বছর বাদে চিত্রটা খানিক বদলে ছিল। লোকসভায় মোদি সরকার জেতায় উজ্জীবিত হয়ে পড়েছিলেন গেরুয়া ও শিবসেনা শিবিরের সমর্থক ভোটাররা। সেবার ভোট পড়েছিল ৬৩.৪ শতাংশ। পাঁচ বছর আগে ২০১৯ সালে ফের ভোটদানের হার ছিল নিম্নমুখী। সেবার ভোটদানের হার ছিল ৬১.৪ শতাংশ। এবার ভোটদানের হার ৬৫ শতাংশ ছাড়ানোয় জোর চর্চা চলছে, মহাদ্যূতি নাকি মহা বিকাশ আগাড়ি জোটের পক্ষে ভোট দিয়েছেন মরাঠাবাসী।

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত