ভোট ভরাডুবির কারণে ওড়িশার প্রদেশ কংগ্রেস কমিটি ভেঙে দিলেন খাড়গে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ও বিধানসভা ভোটে শোচনীয় ভরাডুবির কারণে ওড়িশার প্রদেশ কংগ্রেস কমিটি ভেঙে দিলেন মল্লিকার্জুন খাড়গে। নয়া কমিটি গঠন না হওয়া পর্যন্ত শুধুমাত্র অপসারিত জেলা কংগ্রেস সভাপতিদের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ইদানিংকালে গোটা প্রদেশ কংগ্রেস কমিটি ভেঙে দেওয়ার নজির নেই। কংগ্রেস সভাপতির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওড়িশায় দলের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অজয় কুমার। রাজ্যে নতুন করে সংগঠনকে ঢেলে সাজানোর কথাও বলেছেন।

গত দু’দশকের বেশি সময় ধরে ওড়িশার শাসন ক্ষমতায় নেই কংগ্রেস। শুধু তাই নয়, সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই রাজ্য রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। কংগ্রেসের দুর্বলতার সুযোগ নিয়ে গত কয়েক বছর ধরেই ওড়িশায় পায়ের নিচে জমি শক্ত করেছে বিজেপি। সদ্য সমাপ্ত লোকসভা ও বিধানসভা ভোটে অসাধারণ ফল করেছে গেরুয়া শিবির। বিজু জনতা দলকে হঠিয়ে রাজ্যে প্রথমবারের মতো ক্ষমতা দখল করেছে।

অথচ শতাব্দী প্রাচীন দল কংগ্রেস ২১ লোকসভা আসনের মধ্যে মাত্র একটিতে জয়ী হয়েছে। আর  বিধানসভায় ১৪৭টি আসনের মধ্যে ১৪টি জয়ী হয়েছে।ওই ভরাডুবির জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি শর‍ৎ পট্টনায়ককেই কাঠগড়ায় তুলেছেন রাজ্যের কংগ্রেস নেতা-কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, লোকসভা এবং বিধানসভার টিকিট বন্টন নিয়ে আর্থিক লেনদেন হয়েছে। যোগ্যদের পরিবর্তে অযোগ্যদের প্রার্থী করা হয়েছে। যোগ্যদের প্রার্থীদের করা হলে অনেক বেশি আসনে জয় নিশ্চিত ছিল।

সূত্রের খবর, ওড়িশায় দলের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অজয় কুমার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে পুরো সংগঠনের খোলনলচে বদলানোর সুপারিশ করেন। দলকে পুনরুজ্জীবিত করার জন্য প্রদেশ সভাপতি থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠনের প্রধানদেরও সরানোর সওয়াল করেন। সেই সুপারিশ মেনেই ওড়িশার প্রদেশ কমিটি ভেঙে দিয়েছেন কংগ্রেস সভাপতি।

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের