মৃত্যুপুরী পহেলগাঁওতেই গণেশকে দ্বাররক্ষী করেছিলেন পার্বতী, আজও রয়েছে সেই মন্দির

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৮ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনার জেরে গোটা দেশে এখন শোকের আবহ। পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় সন্ত্রাসীরা হিন্দু পুরুষদের লক্ষ্যবস্তু করেছিল। কলেমা পাঠের মাধ্যমে তারা নিশ্চিত করেছিল কে হিন্দু কে মুসলিম। যারা কলেমা পড়তে পারেনি তাঁদের মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। জম্মু ও কাশ্মীরের মাটিতে এই ধরণের ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার ভূস্বর্গে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে।

আজ যে স্বর্গসুন্দর পহেলগাঁওকে সন্ত্রাস ও আতঙ্কের অপর নাম বলে মনে করা হচ্ছে, হিন্দু ধর্মগ্রন্থগুলিতে তার একটি বিশেষ স্থান রয়েছে। এখানে মহাদেব-পার্বতী ও শিব পরিবারের বেশ কিছু মন্দির রয়েছে। কাশ্মীর উপত্যকার পহলগাঁওয়ে লিডার নদীর তীরে অবস্থিত মমলেশ্বর মন্দির এর মধ্যে একটি।

মমলেশ্বর মন্দির

মমলেশ্বর মন্দিরটি কাশ্মীর উপত্যকার প্রাচীনতম এবং বিশিষ্ট মন্দিরগুলির মধ্যে একটি, যা পহেলগাঁওয়ে অবস্থিত। মনে করা হয় যে এই মন্দিরটি দ্বাদশ শতাব্দীতে লোহারা রাজবংশের হিন্দু রাজা জয় সিংহ দ্বারা নির্মিত হয়েছিল। রাজা এই মন্দিরের ছাদে একটি সোনার কলসও স্থাপন করেছিলেন। এটিকে পহেলগাঁওয়ের সবচেয়ে আকর্ষণীয় ধর্মীয় স্থানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়।

প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে ভগবান শিবের উপাসনা করতে আসেন। মমলেশ্বর মন্দির ‘মম্মল মন্দির’ নামেও পরিচিত। একটি বিশ্বাস অনুসারে, এই মন্দিরের দ্বাররক্ষক হিসেবে গণেশ নিযুক্ত ছিলেন। তারপর থেকে এটিকে ‘মম্মল’ বলা হতে। মন্দিরে দুটি সুন্দর নন্দী মূর্তি রয়েছে। ভেতরে শিবলিঙ্গ স্থাপিত। তাঁর কাছে একটি জলের উৎস রয়েছে।

হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে, এটি সেই মন্দির যেখানে দেবী পার্বতী গণপতিকে দ্বাররক্ষক হিসেবে নিযুক্ত করেছিলেন এবং তাঁকে বলেছিলেন যে কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। ইতিমধ্যে ভগবান শিব এসে ভেতরে যেতে চাইলেন। মায়ের ছেলে গণেশ তাঁকে বাধা দিলেন। এতে ক্রুদ্ধ হয়ে মহাদেব গণেশের মাথা কেটে ফেলেন। পার্বতী যখন বাইরে এসে দেখলেন তাঁর পুত্রের ধড়-মস্তক আলাদা, তিনি খুব রেগে গেলেন। পার্বতী শিবকে বললেন যে গণেশ তাঁর এবং শিবের পুত্র।

এই কথা শুনে মহাদেব তৎক্ষণাৎ গণেশের মাথার স্থানে একটি হাতির মাথা প্রতিস্থাপন করলেন। বিশ্বাস করা হয় যে পহেলগাঁওয়ে দেবাদিদেব গজরাজের মাথা খুঁজে পেয়েছিলেন। তাই মমলেশ্বর মন্দির হিন্দুদের কাছে ধর্মীয় ও ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

৪৮ লাখি ঘড়ি পরে ‘লালবাগচা রাজা’র দর্শনে রণবীর সিংহ

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন মমতা তৃণমূলের প্রার্থী রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

বিপজ্জনক রাস্তায় যাত্রীকে নামানোর দায়ে ৪ কোটি ডলার জরিমানা উবেরের

‘আমি ভাল নেই’, এশিয়ান গেমস থেকে বাদ পড়তেই কষ্টের কথা জানালেন নীরজ চোপড়া

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?