পাটনায় বিরোধী বৈঠকে মমতার সঙ্গে থাকবেন অভিষেকও

বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের লোকসভা ভোটকে সামনে রেখে আগামী ২৩ জুন বিহারের পাটনায় বিজেপি বিরোধী দলগুলির বৈঠক। সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলের মধ্যেই পাটনা পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই যাবেন দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বেলা ১১টা থেকে পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) এর সরকারি বাসভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, যেহেতু নীতিশ কুমার এই বৈঠক ডেকেছেন তাই বৈঠকের সূচনা করতে পারেন তিনি। কংগ্রেসের (Congress) পক্ষ থেকে বৈঠকে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধির (Rahul Gandhi) যোগ দেওয়ার কথা। বৈঠকে নীতীশের পরেই খাড়গে, মমতা, শরদ পাওয়ারদের বক্তব্য পেশ করার কথা রয়েছে। নিজের বক্তব্য রাখবেন রাহুল গান্ধিও।

মূলত ২০২৪ এর লোকসভা ভোটে বিজেপিকে পরাস্ত করতে রণকৌশল ঠিক করতে এই বৈঠকের আয়োজন বিরোধীদের। তবে আলোচ্য সূচিতে কী কী রয়েছে, তা নিয়ে এখনই কেউ কিছু বলতে পারছেন না।

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড