ত্রিপুরার উন্নয়নে ঋণ হিসেবে ভোট চাইলেন মমতা

ত্রিপুরায় একগুচ্ছ উন্নয়নের বার্তা দিয়ে আপামর সাধারণ মানুষকে তৃণমূলকে সমর্থন করার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরায় (Tripura) মঙ্গলবার জনসভা থেকে পরিবর্তনের ডাক দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে ঋণ হিসেবে ত্রিপুরাবাসীর ভোট চাইলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন আগরতলায় পদযাত্রা শেষে জনসভায় বক্তৃতা রাখার সময় ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে এই আবেদন জানান তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী। ত্রিপুরায় একগুচ্ছ উন্নয়নের বার্তা দিয়ে আপামর সাধারণ মানুষকে তৃণমূলকে সমর্থন করার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জনসভার মঞ্চ থেকে স্লোগান তোলেন, ভিক্ষে নয় চাইছি ঋণ, তৃণমূলকে ভোট দিন। ভিক্ষে নয় চাইছি ঋণ, না করতে পারলে ফিরিয়ে নিন।’ বাংলার মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়নের কথা তুলে ধরে ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আমরা করেছি, আমরা করে দেখিয়েছি, আমরা করে দেখাব, আমরা এগোব। তৃণমূল থামতে জানে না, তৃণমূল থামবে না। মানুষের লড়াইয়ে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের শপথ। এটাই আমদের অঙ্গীকার।’

এদিনের সভা থেকে ত্রিপুরার বিজেপি সরকারকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। উন্নয়নে বিজেপি শাসিত ত্রিপুরার রাজ্য সরকার ব্যর্থ বলে মন্তব্য করেন তিনি। ত্রিপুরা থেকে চিকিৎসার জন্য বহু মানুষকে কলকাতায় আসতে হয়। সেই প্রসঙ্গ তুলে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের চিকিৎসা করতে কলকাতায় যেতে হয়, আপনাদের ছেলেমেয়েদের পড়াশোনা করতে কলকাতায় যেতে হয়।আপনাদের কাজ করতে কলকাতায় যেতে হয়। আমি কথা দিচ্ছি আপনাদের ত্রিপুরার ছেলেমেয়েরা যাতে সমস্ত সুযোগ সুবিধা কলকাতাতে পায়, সারা বাংলায় পায়, তার ব্যবস্থা আমরা করব। তার কারণ বাংলা যদি আমার একটা ঘর হয়, ত্রিপুরা আমার আরেকটা ঘর, মেঘালয় আমার আরেকরটা ঘর।’ পাশাপাশি তিনি বাংলার উন্নয়নের কথা তুলে ধরে বলেন, ‘অনেকবার তো অনেক সরকার দেখেছেন। মিলিয়ে নিন না, বাংলা কী ছিল আর কী হয়েছে। যদি আমার কথা অসত্য মনে হয়, আপনারা মিলিয়ে নিন।’

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে