ওয়েসি বসন্তের কোকিল! রাহুল-প্রিয়াঙ্কা কোয়েল-দোয়েল, খোঁচা মমতার

শিয়রে উত্তরপ্রদেশের নির্বাচন। আর তার আগেই উত্তরপ্রদেশে গিয়ে লখনউতে সপা নেতা অখিলেশকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে উত্তরপ্রদেশের নির্বাচন। আর তার আগেই উত্তরপ্রদেশে গিয়ে লখনউতে সপা নেতা অখিলেশকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশ যার দিল্লি তাঁর, তাই গোবলয়ের এই রাজ্যের নির্বাচনের দিকেই তাকিয়ে গোটা দেশ। আর সেই রাজ্যে শুধুই বিজেপি বনাম কংগ্রেস ও সপা নয়। উত্তরপ্রদেশের লড়াইয়ে মাঠে নেমে পড়েছে আসাদউদ্দিন ওয়েসির দল মিম ও কেজরিওয়ালের আপ থেকে শুরু করে মায়াবতীর বসপা। মঙ্গলবার লখনউতে ভার্চুয়াল জনসভায় মমতা নাম না করে বিঁধেছেন মিমি প্রধান ওয়েসিকে। মমতার নিশানায় এদিন ছিলেন রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা। যদিও কারোর নাম মুখে আনেন নি তৃণমূল নেত্রী। ওয়েসিকে বসন্তের কোকিল ও রাহুল-প্রিয়াঙ্কাকে কোয়েল-দোয়েল বলেছেন তৃণমূল সুপ্রিমো। গোবলয়ের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে। সেই রাজ্যে বিভিন্ন শ্রেণীর ও সমাজের মানুষের বসবাস। তাই বিভিন্ন রাজনৈতিক দল যোগী রাজ্যে প্রার্থী দেওয়ায় ক্ষতি হবে সপার। তাই নাম না করেই ওয়েসি ও কংগ্রেসের দুই নেতৃত্বকে বিঁধেছেন মমতা। 

নেত্রী বলেছেন, ‘অখিলেশজি ৩৬৫ দিন উত্তরপ্রদেশের মানুষের সঙ্গে থাকেন। তাঁকে ভোট দিন। উনি আপনার পাশে থাকবেন। ভোট ভাগাভাগি করলে বিজেপির লাভ হবে। আমি বিশ্বাস করি এবারের নির্বাচনে ভোট ভাগাভাগি হবে না। দুটো রাজনৈতিক দল আছে যারা ভোট ভাগাভাগি করে বিজেপির লাভ করে। পাঁচবছর দেখতে পাওয়া যায় না, কিন্তু যখন ভোট আসে তখন দেখতে পাওয়া যায়। এরা বসন্তের কোকিল। একজন কোয়েল অন্যজন দোয়েল। আবার ভোট মিটে গিলে একজন দিল্লি আর একজন হায়দরাবাদে বসে থাকে।’ নেত্রী আরও জানিয়েছেন, ‘সারা বছর এঁদের কোথাও দেখা যায় না। মানুষের পাশে থাকতে দেখা যায় না। কিন্তু ভোট এলেই কিছু মানুষ বসন্তের কোকিলের মতো এসে পড়েন। এঁদের ভাল করে চিনে নিন। এঁদের একটি ভোটও দেবেন না। কারণ এঁদের ভোট দেওয়ার অর্থ বিজেপি-র হাত শক্ত করা।’ 

উত্তরপ্রদেশের ভোটে ওয়েসির প্রার্থী দেওয়া নিয়ে মমতাকে প্রশ্ন করলে তিনি পাল্টা বলেন, ‘কে ওয়েসি চিনিই না আমি। ওটা বিজেপির বসন্তের কোকিল ওদের জিজ্ঞাসা করুন। আর এরা উত্তরপ্রদেশের ভোটে কোনও ফ্যাক্টর হবে না।’

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু