আগরতলায় দাঁড়িয়ে বিজেপি, সিপিএম আর কংগ্রেসকে নিশানা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি, সিপিএম আর কংগ্রেস বাংলায় এক রাজনীতি আর ত্রিপুরায় আরেক রাজনীতি করে

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরার আগরতলায় (Agartala) দাঁড়িয়ে বিজেপি, (BJP) সিপিএম (CPM) আর কংগ্রেসকে (Congress) এক বন্ধনীতে রেখে আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার পদযাত্রা শেষে আগরতলায় সভা করেন তৃণমূল নেত্রী। সেই সভা থেকে বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে নিশানা করেন তিনি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি, সিপিএম আর কংগ্রেস আমাদের বিরুদ্ধে লড়াই করে, প্রার্থী দেয়।’ এই দলগুলি বাংলায় এক রাজনীতি আর ত্রিপুরায় আরেক রাজনীতি করে বলে জানান তিনি। ত্রিপুরার প্রাক্তন শাসকদল সিপিএম কংগ্রেসের বিটিম বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধেও সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। বাংলার প্রাপ্য ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না বলেও এদিন সরব হন তিনি। বাংলার গরীব মানুষের টাকা না দিয়ে বঞ্চনা করছে বিজেপিশাসিত কেন্দ্র সরকার। বাংলার মুখ্যমন্ত্রী বলেন, বাংলা থেকে কেন্দ্র জিএসটি টাকা তুলে নিয়ে যায়। ১০০ দিনের কাজের টাকা দেয় না যে দল তাদের ভোট চাইবার কোনও অধিকার আছে?

তৃণমূলের লড়াকু নেত্রী জানান, ‘এখনও আমি লড়াই করি কারণ আন্দোলনে আমার জন্ম’। সারা দেশে বেকারত্ব বেড়েছে বিজেপি শাসিত সরকারের আমলে, এদিন তা উল্লেখ করেন তিনি। একইসঙ্গে তিনি জানান, বাংলায় বেকারত্ব কমেছে। ত্রিপুরার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,  ‘যখন কংগ্রেস করতাম তখন ওয়ার্ডে-ওয়ার্ডে ঘুরে বেড়াতাম।‘ ত্রিপুরার সঙ্গে বাংলার বেশভূষা, খাওয়া-দাওয়া, কথাবার্তা- সবই এক বলে মন্তব্য করেন তিনি। ত্রিপুরার উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান। তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য যুব সমাজের কাছে আবেদন জানান তৃণমূল নেত্রী।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে