আগামী সপ্তাহে পুরী যেতে পারেন মুখ্যমন্ত্রী, জগন্নাথ মন্দিরে দিতে পারেন পুজো

ওড়িশা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও দেখা করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী সপ্তাহে পুরী (Puri) যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জগন্নাথ মন্দিরে পুজোও দিতে পারেন তিনি। ওড়িশা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও দেখা করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। এমনটাই খবর সূত্রের।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে পুরী যেতে পারেন। সেখানে গিয়ে মঙ্গল কামনায় মন্দিরে পুজোও দিতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে পারেন তিনি। জানা গিয়েছে, আগামী ২১ মার্চ দুইদিনের জন্য ওড়িশা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সফরের প্রথম দিন তিনি ভুবনেশ্বরে থাকবেন। এর পরেরদিন, অর্থাৎ ২২ মার্চ পুরীর জগ্গনাথ মন্দিরে পুজো দিতে যাবেন তিনি। এই সফরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। আগামী ২৩ মার্চ বাংলা ও ওড়িশার মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত শুক্রবার কালীঘাটে রয়েছে তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক। যেখানে উপস্থিত থাকবেন খোদ দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেই নজর রেখেছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। বর্তমানে দিল্লিতে ব্যস্ত রয়েছেন তৃণমূল সাংসদরা। তবে দলের পদে থাকার দরুণ জোড়াফুল শিবিরের ৩ সাংসদকে এদিন দুপুরে বৈঠকে থাকতে হচ্ছে। রাজ‌্য সভাপতি সুব্রত বক্সি ও জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী ও শান্তা ছেত্রী এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন।

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

গুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হুগলিতে সংঘর্ষে মৃত্যু শিষ্যের

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক