Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লক্ষ্য ক্ষমতা দখল! কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে মেঘালয় সফর শুরু মমতার

নির্ধারিত সূচি অনুযায়ী মেঘালয়ে যাওয়ার আগেই গুয়াহাটিতে কামাখ্যায় মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের আগেই মেঘালয় সফরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর উত্তর-পূর্বের এই রাজ্যে প্রবেশের আগে অসমে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সূচি অনুযায়ী মেঘালয়ে যাওয়ার আগেই গুয়াহাটিতে কামাখ্যায় মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই সড়কপথে মেঘালয় যাবেন মমতা। উল্লেখ, মঙ্গলবারেই কলকাতা পুরভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল। আর সেদিনই উত্তর-পূর্বের রাজ্যে দলের সংগঠন দেখতে গিয়েছেন মমতা।

ত্রিপুরা, গোয়া ও হরিয়ানার মতই মেঘালয়ে সংগঠন বিস্তার করেছে। উত্তর-পূর্বের এই রাজ্যেই পা রাখতেই কংগ্রেস ভেঙে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে তৃণমূল। কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ তাবড় কংগ্রেস নেতারা যোগ দিয়েছেন তৃণমূলে। কালীঘাটে এসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুকুলরা। উত্তর-পূর্বের এই রাজ্যে যথেষ্ট শক্তিশালী হচ্ছে তৃণমূল। তাই দলের সংগঠনের কাজ দেখতেই মেঘালয় উড়ে গেলেন তৃণমূল নেত্রী। মেঘালয় সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হয়েছেন সাংসদ সুস্মিতা দেব।

মেঘালয়ে তৃণমূলকে ঠেকাতে ইতিমধ্যেই বিজেপির জোটের সরকারকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। তাই জাতীয় রাজনীতিতে মেঘালয়ে এই কংগ্রেস ও বিজেপি জোটকে সামনে রেখেই আক্রমণ করতে চাইছেন তৃণমূল নেত্রী। সঙ্গে মেঘালয়ে দলের সংগঠন নিজের হাতে পরীক্ষা করে দেখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন আর তাই বেশি দেরী না করেই কংগ্রেস ও বিজেপিকে শিক্ষা দিতেই মেঘালয়ে সফরে গিয়েছেন মমতা।

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের