চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতার হুঁশিয়ারিতে নড়েচড়ে বসলেন হিমন্ত বিশ্বশর্মা-বীরেন সিং’রা

নিজস্ব প্রতিনিধি: দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ থেকেই হুঙ্কার ছেড়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর এক হুঙ্কারেই হাড়কাঁপুনি শুরু হয়েছে উত্তর-পূর্বের দুই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও এন বীরেন সিংয়ের। দুজনেই টুইট করে মমতার হুঁশিয়ারির সমালোচনা করেছেন। সেই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন, সাংবিধানিক পদে থেকে মমতার এমন কথা মোটেও শোভনীয় নয়। কিন্তু কী বলেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী?

গত কয়েকদিন ধরেই আরজি কর কাণ্ড নিয়ে রাজনৈতিক ফায়দা লুঠতে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিধানসভা ও লোকসভা ভোটে বাংলারর মানুষের দ্বারা প্রত্যাখিত বিজেপি নেতৃত্ব। গতকাল মঙ্গলবার বিজেপির মদতপুষ্ঠ ‘ভুঁইফোড়’ সংগঠন ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ এর ডাকা নবান্ন অভিযান ঘিরে ব্যাপক তাণ্ডবের সাক্ষী থেকেছে গোটা রাজ্যবাসী। বুধবার মেয়ো রোডের সভায় রাজ্যজুড়ে অরাজকতা তৈরির ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করেন মমতা।

সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘মোদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন! মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান, অসমও থেমে থাকবে না। নর্থ ইস্টও থেমে থাকবে না। উত্তরপ্রদেশও থেমে থাকবে না। বিহার-ঝাড়খণ্ড-দিল্লিও থেমে থাকবে না। আপনার (নরেন্দ্র মোদি) চেয়ারটাও টলমল করে দেব।’ মমতার ওই মন্তব্য রীতিমতো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর তাতেই হাড়কাঁপুনি ধরে যায় বিজেপি শাসিত উত্তর-পূর্বের দুই রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও মণিপুরের মুখ্যমন্ত্রী এরন বীরেন সিংয়ের। টুইটে মমতাকে নিশানা করে হিমন্ত লেখেন, ‘দিদি, আপনার এতো সাহস কীভাবে হলো যে আপনি অসমকে ধমকি দিচ্ছেন? আমাদের রক্তচক্ষু দেখাবেন না। আপনার অসফলতার রাজনীতি দিয়ে একদম ভারতকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না। বিভাজনকারী ভাষা বলাটা আপনার শোভা পায় না ।’

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ