স্বামীর আকস্মিক মৃত্যু শোক সহ্য করতে না পেরে আত্মহত্যা স্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গাজিয়াবাদের এক নব দম্পতি ঘুরতে গিয়েছিল চিরিখানায়। সেখানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান ২৫ বছরের অভিষেক আহলুওয়ালি। আর তাঁর মৃত্যু শোক সহ্য করতে না পেরে সপ্তম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা  করলেন স্ত্রী অঞ্জলি । মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেল দুজনের জীবন।

পরিবারের তরফে জানান হয়েছে, গত ৩০ নভেম্বর অভিষেক ও অঞ্জলির বিয়ে হয়। সোমবার দু’জনে দিল্লির চিড়িয়াখানায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। সেখানেই অভিষেকের বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন বলে জানিয়েছেন স্বজনরা। অঞ্জলি তার বন্ধুদের ফোন করে  স্বামীকে প্রথমে গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে সফদরজং হাসপাতালে রেফার করে। এরপরেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাককে চিহ্নিত করা হয়েছে।

 রাত ৯টা নাগাদ গাজিয়াবাদের বৈশালীর আহলকন অ্যাপার্টমেন্টে নবদম্পতির বাড়িতে পৌঁছয় তাঁর দেহ। স্বামীর অকাল মৃত্যুর ধাক্কা সহ্য করতে না পেরে অঞ্জলি দৌড়ে তাঁদের সাত তলার ব্যালকনিতে গিয়ে ঝাঁপ দেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে বৈশালীর ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিষেকের আত্মীয় ববিতা বলেন, ‘দেহ বাড়িতে আনার পর সে তার পাশে বসে কাঁদছিল। তারপর হঠাৎ উঠে বারান্দার দিকে দৌড় দিল। আমি বুঝতে পারছিলাম সে লাফ দেবে। আমি তার পিছনে দৌড়েছিলাম, কিন্তু আমি তাকে থামানোর আগেই সে লাফ দিয়ে দেয়।‘ বর্তমানে অভিষেক এবং অঞ্জলির  আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক