এই মুহূর্তে

স্ত্রী- সন্তানকে খুন করে হোয়াটসঅ্যাপ জানিয়ে দিলেন খুনী

নিজস্ব প্রতিনিধিঃ নৃশংস ঘটনা ঘটল অরুণাচল প্রদেশে। স্ত্রী ও সন্তানকে খুন করল এক ব্যক্তি। পুলিশ সুপার ডেকিও গুমজা জানিয়েছেন, শনিবার খানু গ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সী গাংগাম গাংসা তার স্ত্রী নাগামজুন গাংসা ও তাদের সন্তান ফাগাং গাংসাকে খুন করে। আর এই হত্যাকাণ্ডের পর হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজের স্ত্রী ও সন্তানের ছবি শেয়ার করে খুনের দায় স্বীকার  করেন অভিযুক্ত।

খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় পুলিশ । সেখান থেকে  নাগামজুন গাংসা এবং ফাগাং গাংসা নিথর দেহ উদ্ধার করে। পুলিশ সুপার জানিয়েছেন, ‘ মঙ্গু পানসা নামে এক ব্যক্তি প্রথমে  লংডিং থানায় এসে হত্যাকাণ্ডের খবরটি জানায়। দায়ের করে অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়েছে মহিলা এবং শিশুর দেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যেই তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।‘

অন্যদিকে এই হত্যাকাণ্ডের অভিযোগ পেয়ে  অভিযুক্ত গাংগাম গাংসাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে দায়ের  হয়েছে মামলা। তবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তা এখন জানা যায়নি। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করাও শুরু করেছে। জোর কদমে শুরু হয়েছে তদন্ত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কেন্দ্রের চাপে ইস্তফা দিলেন ইন্ডিগো’র সিইও পিটার এলবার্স

সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ পেতে লুট! ফ্যাশন ডিজাইনারের হানিট্র্যাপ কাণ্ডে চাঞ্চল্য

ভারতীয়রা চুলোয় যাক, বাংলাদেশকে বাঁচাতে ৫০০০ টন ডিজেল পাঠাচ্ছে মোদি সরকার

কৃষকের মেয়ের বিয়েতে হঠাৎ হাজির রাহুল গান্ধি, পাত পেড়ে খেলেন অনুষ্ঠান বাড়ির ভোজ

তিনবার বিষ দিয়েও মরেনি স্ত্রী! শেষে পরিকল্পিত খুনের ছক, গ্রেফতার স্বামী

একমাসে তিন বার ভিন্ন জনের কাছে বিক্রি, মহিলার সঙ্গে যা ঘটেছে শুনলে শিউরে উঠবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ